ইসলামী আইন ও বিচার এধিল-জুন £ ২০০৯ বর্ষ ৫, সংখ্যা ১৮, পৃষ্ঠা ৪ ৩১-৬২ রসূলুলাহ স.-এর যুগে ভূমি ব্যবস্থা ড. মোহাম্মদ আতাঁকুর রহমান ভূমি আল্লাহ রাব্বুল আলামীনের দান। ভূমিতে উৎপন্ন ফল মূল ও ফসলজাত খাদ্য দ্রব্য খেয়েই আদিকাল থেকে মানুষ জীবন ধারণ করে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তির সমুদয় উদ্ভাবন এবং যাবতীয় শিল্প পণ্যের কীচামাল ভূমি হতেই উৎপন্ন হয়। তাই মানুষের জীবনে ভূমির নানাবিধ ও অপরিসীম গুরুত্ব কেউই অস্বীকার করতে পারে না। ভূমির গুরুত্ব বর্ণনা করে আল্লাহ রাব্বুল “আলামীন বলেন ঃ “তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন; অতএব তোমরা তার দিগদিগত্ত বিচরন করো এবং তীর প্রদত্ত জীবনোপকরণ হতে আহার গ্রহণ কর।”১ আল্লাহ রাব্বুল “আলামীন আরো বলেছেন £ “হে মুমিনগণ! তোমরা যা উপার্জন কর এবং আখি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দেই তন্মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় কর এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার সং করোনা ।' | ূ্ আল্লাহ রাব্বুল “আলামীন মানুষকে এই দুনিয়ায় প্রেরণ করে সুষ্ঠুভাবে পার্থিব জীবন যাপন করার জন্য অপরিহার্য জীবিকার ব্যবস্থা এই পৃথিবীতেই করে দিয়েছেন। তাই মানুষকে প্রয়োজনীয় জীবিকা প্রধানত এ পৃথিবীর ভূমি থেকেই লাভ করতে হয়। এই ভূমি থেকে প্রয়োজনীয় দ্রব্য লাভ করার জন্য ব্যাপক অনুসন্ধান চালাতে হয় এবং যে যে উপায়ে তা হতে জীবিকা সংগ্রহ করা সম্ভব, সে সে উপায়ে তা হতে ফসল ও দ্রব্য সম্ভার সংগ্রহ করতে হয়। এ ক্ষেত্রে ঈমানদার লোকগণ সাধারণভাবে যা কিছু উপার্জন করেন, তাকে অবশ্যই পবিত্র, নির্মল এবং সকল নিষিদ্ধ উপায় মুক্ত হতে হবে। সর্বোপরি ঈমানদার ব্যক্তিকে উৎপন্ন দ্রব্যে আল্লাহ রাব্বুল “আলামীন এবং তীর সৃষ্ট মানুষের যে অধিকার রয়েছে তা যথাযথভাবে আদায় করতে হবে। পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী হযরত আদম আ. থেকে ইসলামের সূচনা হয়ে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ স.-এর মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। রসূলুল্লাহ স. বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল “আলামীনের পক্ষ থেকে এমন একটি মহান আসমানী লেখক : প্রভাষক, ইসলামিক স্টাডিজ, বাড্ডা আলাতুনেছা স্কুল এন্ড কলেজ, বাড্ডা, ঢাফা | ///৬/.091090281-0007
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।