ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী বিধানের সর্বকালীনতা ও সর্বজনীনতা আল্লাহর শেষ হেদায়াত ইসলাম যেহেতু শুধুমাত্র আরবদের জন্য ছিল না বরং দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য ছিল, তাই এই শরীয়তের মূলনীতি নির্ধারণের বেলায় আরব দেশ আরব জাতিসহ পৃথিবীর সব জাতের মানুষের মনন ও স্বাভাবিক প্রবণতার প্রতি নজর রাখাও ছিল অপরিহার্য । কারণ মনের গোষ্ঠীকে আল্লাহ অভিন্ন মৌলিক উপাদানে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাদেরকে এক উম্মত বলে ঘোষণা করেছেন। এজন্য এ বিধানের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো সামনে রাখা হয়েছে ঃ এক. এমন কোনো নির্দেশ না দেয়া, যাতে অসহনীয় কষ্ট ও পরিশ্রম থাকে। দুই. মানুষের মৌলিক প্রয়োজন, প্রকৃতিগত বাসনা ও প্রবণতার প্রেক্ষিতে এমন কিছু কিছু উপলক্ষ রাখা যাকে জাতীয় ঈদ উৎসব হিসেবে উদযাপন করা যেতে পারে এবং এর মধ্যে জায়েয ও মুবাহর সীমা অতিক্রম না করে আনন্দ ও সাজ-সঙ্জার অনুমতি দেয়া। তিন. আনুগত্য মূলক ক্রিয়াদি (১০12) বিধিবদ্ধ করার ক্ষেত্রে মানুষের স্বাভাবিক আকর্ষণ ও প্রবণতার প্রতি নজর রেখে কতিপয় সহায়ক এবং উদ্দীপকের অনুমতি দেয়া, যাতে দোষাবহ কিছু না থাকে। চার. স্বাভাবিকভাবে যেসব জিনিস মানুষের মধ্যে ঘৃণা ও অপছন্দের ভাব সৃষ্টি করে অথবা মানবিক প্রকৃতি ও মেযাজ যেগুলোকে গুরুভার মনে করে সেগুলোকে অবৈধ করা। পাঁচ. (হ-5($--..)-এর ব্যবস্থা অর্থাৎ মানুষকে হক (সত্য) এবং সত্য বিশ্বাস ও সৎ কর্মে অটল এবং মনের প্রকৃতিকে ইসলামী ছাচে ঢালাইয়ের কাজে সহায়তার জন্য অসৎ কাজ নিষেধ করাকে সর্বকালীন এবং সর্বজনীন দায়িত্রূপে স্থির করা। ছয়. কোনো কোনো বিধান পালনের দ্রুটো মান নির্ধারণ করা £ আবীমাত (১১০) অর্থাৎ উৎকৃষ্ট মান এবং রুখসাত €২১) অর্থাৎ নিকৃষ্ট মান, যাতে করে কোন বিধান পালনের বেলায় মানুষ দুটো মানের যে কোনোটি ইচ্ছা গ্রহণ করতে পারে। সাত. কোনো কোনো ব্যাপারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দুটি বিভিন্ন ধরনের “আমল বা কর্মের বর্ণনা পাওয়া যায়। এ ক্ষেত্রে অবস্থার প্রেক্ষিতে যে- কোনটির অনুসরণের অবকাশ রাখা । আট. কোনো কোনো নিষিদ্ধ কর্মের ক্ষেত্রে বস্তুগত লাভের বিবেচনা পরিত্যাগ করার হুকুম দেয়া। নয়. বিধান প্রয়োগের ক্ষেত্রে পর্যায়ক্রমিকতা ও ক্রমোন্নতির নীতি প্রতিষ্ঠিত রাখার নির্দেশ, যাতে ইসলামী দাওয়াতের সুচনাতেই একই সঙ্গে সবগুলো বিধান ২৮ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।