ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

০15 0351৮54 1৮৯ 05৪। ০55 ৮19৯ 3৮8 7৮571 এ২ ১2১১ “সমস্ত খাদ্য বস্তু বনী ইসরাঈলের জন্য হালাল ছিল, তবে যে খাদ্যবস্তু ইসরাঈল (য়াকৃব আ.) নিজেই নিজের জন্য হারাম করে নিয়েছিলেন তা ছাড়া ।" বোঝা যায় য়াকৃব আ. বিশেষ অবস্থা দৃষ্টে কতিপয় খাদ্যবস্তু হারাম করে নিয়েছিলেন। নূহ আ.-এর জাতি অত্যন্ত শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিল। তাদের যৌন শক্তি সংযত করা ও মেযাজে ভারসাম্য সৃষ্টি করার উদ্দেশে রোযা ইত্যাদির বিধান কঠিন করে দেয়া হয়েছিল । অনুরূপভাবে, মুসা আ.-এর জাতি ছিল অত্যন্ত বিদ্রোহী স্বভাবের অধিকারী । তাদের মেযাজে ভারসাম্য সৃষ্টি করার জন্য কঠোর অনুশাসন প্রবর্তিত হয়েছিল। যেমন কুরআনে বলা হয়েছে ঃ ১১০ 516154৯1৮2৮ 16250১০৮৯15 38 আ। ১৯1৮5 +6.-৮০11 1558 4111 124 05 “ইহুদীদের জুলুমের কারণে আমি কয়েকটি পবিত্র জিনিস তাদের ওপর হারাম করে দিয়েছি, যা (ইতিপূর্বে) তাদের জন্য হালাল ছিল; এ জন্যও যে, তারা লোকদেরকে আল্লাহর পথে চলতে অনেক বেশি বাধা দিতো । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন মেঘাজ ও অবস্থার পরিপ্রেক্ষিতে সব চাইতে বড় নেকী কোনটি এই প্রশ্নের বিভিন্ন জবাব দিয়েছেন, যেমন কোনো ব্যক্তিকে বলেছেন, পিতামাতার সেবাই সবচেয়ে বড় নেকীর কাজ ।. কাউকে বলেছেন জিহাদ, কাউকে ইহসান তথা আল্লাহর সাথে সম্পর্ক গভীরতর করাকে বৃহত্তম নেকী বলেছেন। এভাবে তিনি যে ব্যক্তির জন্য যে জিনিসটির প্রয়োজন বোধ করেছেন, সেই জিনিসটির ওপরই বেশী জোর দিয়েছেন। অবস্থার পরিবর্তনে আইন ও বিধানের মধ্যে পরিবর্তনের দৃষ্টান্তও বহু হাদীসে পাওয়া যায়। এ সম্পর্কে বিস্তারিত আলোচনার অবকাশ এখানে নেই। নবীগণ জাতির চিকিৎসক আসলে নবীরা হচ্ছেন জাতির চিকিৎসক । তারা জাতির রোগ ও মেযাজ অনুযায়ী খাদ্য ও ওষধ গ্রহণের পরামর্শ দেন। একজন অভিজ্ঞ ও চিকিৎসা শান্ত্রে পারদর্শী চিকিৎসক যেমন রোগীকে পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেবার সময় তার শরীরের উত্তাপ, শীতলতা, শক্তি এবং তার স্বভাব প্রকৃতি, বয়স ইত্যাদির প্রতি দৃষ্টি রাখা অপরিহার্য মনে করেন ঠিক তেমনি আধ্যাত্মিক চিকিৎসক স্বভাব ও মেযাজকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য ২২ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।