ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

(47১৮৮১১০৯৮১ ৬৯১০৩ ৮42৯০ ৮০০৭৩ 91০০ 01 ০1১44) ৪। ০৯৯৯ ৮15 সব শরীয়তেরই কতগুলো কার্যকারণ থাকে সেগুলো বিধানের আকৃতি নির্ধারণ করে এবং এক সম্ভাবনাকে অন্য সম্ভাবনার ওপর অগ্রাধিকার দেয় ।”২২ অন্যত্র তিনি বলেছেন £ +৫১৪ 714 550556151৬1) ৪৪ ২১৩১৯০1৬০৮০ ৬৪ ১৪০৪ 42৪ ০৪১ ৮৯০০ 1১৮০৪ অন্তর্নিহিত আকীদাসমূহ এবং তাদের আচার-আচরণ, যার শিকড় তাদের গভীরে প্রোথিত থাকে। উপরোক্ত প্রথম প্রকারের আইনগুলোর মর্যাদা রূহ ও ভিত্তির পর্যায়তুক্ত। তারি মাধ্যমে দ্বিতীয় প্রকারের আইনের পলিসি এবং সাংস্কৃতিক কল্যাণের সঠিক দৃষ্টিকোণ নির্ধারিত হয় ।২৩ দ্বিতীয় প্রকার আইনে আরবের সামাজিক অবস্থার প্রভাব এটি একটি সর্বসম্মত বিষয় যে, দুনিয়ার কোনো আইনই সমকালীন সমাজের রীতি-নীতি ও আচার-আচরণ দ্বারা প্রভাবিত না হয়ে অস্তিত্ব লাভ করতে পারে না। এ জন্য অনিবার্ষভাবে আরবের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার প্রভাব হিদায়েতে ইলাহীর ওপর পড়েছে। কোন আইন প্রণেতা বা আইন প্রণয়ন পরিষদ যখন কোনো দেশের জন্য আইন রচনায় মনোনিবেশ করেন, তখন স্বাভাবিক ভাবে সর্বপ্রথম তিনি বা তারা সং দেশের পূর্ব প্রচলিত বিধি বিধান ও রীতি-নীতির প্রতি নজর দেন, কিছু অংশকে হুবহু গ্রহণ করেন, কিছু অংশ সংস্কার করে গ্রহণ করেন এবং কিছু অংশ পুরোপুরি বর্জন করেন। আল্লাহর হেদায়াতের প্রচারের ক্ষেত্রেও একই কর্মপদ্ধতি অবলম্বন করা অপরিহার্য । আল্লাহর হেদায়াতে প্রচলিত বিধান ও রীতির বিবেচনা কিন্তু প্রচলিত বিধান ও রীতি গ্রহণ ও পরিত্যাগ করার ব্যাপারে হামেশা দুটি বিষয় দৃষ্টিপথে থাকে £ এক. গ্রহণ ও বর্জনের প্রতিটি পর্যায়ে সামাজিক পরিস্থিতি ও গণ-চেতনার অবস্থা সঠিকভাবে নির্ণয় করা হয়। দুই. যেসব আইন ও রীতি নীতি গ্রহণ করে নেয়া হয় সেগুলোকে আল্লাহর হেদায়াতের প্রাণরসে সিক্ত করা, অর্থাৎ সেগুলোকে আল্লাহর হেদায়াতের ছাচে এমন ভাবে ঢালা হয় যার ফলে সেগুলো আল্লাহ প্রদত্ত ব্যবস্থায় যথাযথভাবে খাপ খেয়ে যায়। ইসলামী আইন ও বিচার ২১ ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।