ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

মানসিক পরিচ্ছন্নতা অর্জনের নীতি, (৫) প্রকৃত সাফল্য ও কল্যাণের পথ, (৬) মানবিক প্রকৃতি, (৭) ব্যক্তি ও সমাজ জীবনের চৌহদ্দি, (৮) জীবনের বিভিন্ন অবস্থা সম্পর্কিত বিধান, (৯) পথ প্রদর্শনের পর্যায়ব্রম এবং তার ক্রম বিবর্তন। (১০) জাতীয় স্বার্থ ও রাজনীতি এবং (১১) বিধান উদ্ভাবনের পদ্ধতি ইত্যাদি । কুরআন হাকীমে এমন বহু বিধান রয়েছে যার মধ্যে উল্লাত বর্ণনা করে দেয়া হয়েছে। ফকীহগণ সেগুলো থেকে দলীল-প্রমাণ গ্রহণ ও বিধান উদ্ভাবনের যেসব পদ্ধতি নির্ধারণ করেছেন সে সম্পর্কে জ্ঞান থাকা জরুরি । অন্যথায় নির্দিষ্ট সীমানা ও শর্তের প্রতি দৃষ্টি না থাকার দরুন ভুল দলীল-প্রমাণ উপস্থাপনের পরিণাম বিভ্রান্তিকর হয়ে যেতে পারে। অনুরূপভাবে আদেশ ও নিষেধের ব্যাপারে কুরআন হাকীম যে বর্ণনা শৈলী অবলম্বন করেছে তাও যথেষ্ট গুরুত্বের অধিকারী । গন্তব্যে উপনীত হবার ব্যাপারে তা যথেষ্ট সাহায্য করে। সপ্তম মূলনীতি £ আরবের সামাজিক অবস্থার জ্ঞান কুরআন হাকীমের খুঁটিনাটি (০১০১৯) বিধানের প্রেক্ষিতে আরবের সামাজিক অবস্থার খতিয়ান নিলে দেখা যাবে বিধানগুলোতে তদানীন্তন সমাজের অবস্থাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে । আসলে এই আলোচনা আল্লাহর হেদায়াতের ধরণ ও গুণগত অবস্থার সাথে সম্পর্কিত। তাই নীচে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আল্লাহর হেদায়াতের সামনে সব সময় দুটি উদ্দেশ্য দেখা গেছে ঃ (১) মানসিক ও আত্মিক সংস্কার এবং (২) সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণ ও সাফল্য পাওয়া যায় ঃ (১) যার প্রাণশক্তি ও কায়া অর্থাৎ অর্থ ও বাহ্যিক আকৃতি উভয়টিই শরীয়ত নির্ধারণ করেছে একং উভয়কে উদ্দেশ্যরূপে গণ্য করেছে। (২) যার কেবলমাত্র প্রাণশক্তিই উদ্দেশ্য, বাহ্যিক আকৃতি উদ্দেশ্য নয়। প্রথম ধরনের আইন অপরিবর্তনীয় এবং একই অবস্থায় বিরাজিত থাকবে, তার মধ্যে আকার আকৃতি প্রাণশক্তির দিক দিয়ে কোনো প্রকার পরিবর্তন হতে পারে না। আর দ্বিতীয় ধরনের আইনগুলো যেহেতু সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিভিন্ন অবস্থার সময়ের সাথে সম্পর্কিত তাই অবস্থার পরিবর্তন ও তমদ্দুনিক উন্নতির সাথে সাথে তাদের আকার আকৃতি পরিবর্তিত হতে পারে । আইন প্রবর্তকের পক্ষ থেকে কেবলমাত্র তাদের প্রাণশক্তির স্থায়িত্ের দাবি করা হয় । শাহ অলিউল্লাহর নিম্নোক্ত বক্তব্য এদিকে ইঙ্গিত করে £ ২০ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।