অপরিহার্য নয় । আয়াত নাধিল হওয়ার পেছনে যেসব কার্যকারণ সক্রিয় তার মধ্যে ঘটনাটির কোনো অপরিহার্যতা নেই। কুরআনের আয়াত থেকে শানে নুযুল বের করার একটি দৃষ্টান্ত কুরআনের আয়াত থেকে আয়াত নাযিল হওয়ার কারণ বের করার বিষয়টি একজন অভিজ্ঞ ও পারদর্শী চিকিৎসকের সাথে তুলনীয় । তিনি ব্যবস্থাপত্র দেখেই রোগের সন্ধান পেয়ে যান, যে রোগের জন্য এ ব্যবস্থাপত্রটি লেখা হয়েছে। ব্যবস্থাপত্র উল্লিখিত ওঁষধগুলোর বৈশিষ্ট ও প্রভাব সম্পর্কে চিন্তা-ভাবনা করে তিনি রোগীর মেজাজ ও অবস্থা অধ্যয়ন করে নেন। এই সঙ্গে রোগীর মৌখিক বর্ণনার মাধ্যমে নিজের মতামতের পক্ষে তিনি অতিরিক্ত সমর্থন লাভ করেন এবং এভাবে তার মত সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এভাবে কুরআন হাকীম অধ্যয়ন করার ফলে সবচেয়ে বড় যে লাভটি হবে সেটি হচ্ছে, মূলনীতি ও পূর্ণাঙ্গ নীতিগুলো সুস্পষ্টভাবে সামনে ভেসে উঠবে । এটিই এখানে কাঙ্খিত উদ্দেশ্য । এর মাধ্যমে প্রমাণ সংগ্রহ ও সমস্যার সমাধান নির্ণয় সহজ হবে। তাছাড়া পরিবেশ ও পরিস্থিতির সাথে ঘটনাবলীকে সংযোজিত করার পথও পরিষ্কার হয়ে যাবে । আর শানে নুযুলের মাধ্যমে ব্যাখ্যা ও সমর্থনমূলক সুবিধা লাভের সাথে সাথে আরো একটি গুরুত্পূর্ণ সুবিধাও লাভ করা যাবে। সেটি হচ্ছে, এর মাধ্যমে কুরআনী বিধানের হিকমত (বিজ্ঞানময়তা) ও ইল্সাত (কার্যকারণ) জানার পথ উন্মুক্ত হয়ে যাবে । এর ফলে চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে ব্যাপকতা এবং বিধানকে অবস্থা ও চাহিদা অনুযায়ী বাস্তব রূপ দানের যোগ্যতা সৃষ্টি হয়ে যাবে। ষষ্ঠ মূলনীতি £ হিক্মত (২৫৯) ও ইল্লাত (২1০)-এর বিবেচনা কুরআনের বিভিন্ন আলোচ্য বিষয়ের মধ্যে হিকমত ও ইল্লাতের আলোচনা অত্যন্ত পরিচ্ছন্ন ও গভীর । এ দুয়ের কারণে অতীতের সাথে বর্তমানের সম্পর্কচ্ছেদ হয় না। উম্মতের শ্রেষ্ঠ মনীষী ও চিন্তাবিদগণ এ প্রসঙ্গে বিরাট অবদান রেখেছেন । তারা কুরআনী শিক্ষাকে মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল প্রমাণ করে এই জীবন বিধানের চিরন্তনতা ও সর্বজনীনতা সুস্পষ্ট করে তুলে ধরেছেন।২০ এ প্রসঙ্গে মৌলিক কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কুরআন হাকীমের ভাবধারাগত ও বাস্তব ব্যবস্থার ওপর গভীর দৃষ্টির অধিকারী হওয়া যাবে না ততক্ষণ ইন্লাত সন্ধানের ক্ষেত্রে সঠিক দৃষ্টিকোণ সৃষ্টি হতে পারে না। সঠিক দৃষ্টিকোণ সৃষ্টির জন্য গবেষককে অন্য সব বিষয়ের মধ্যে কুরআন মজীদে বর্ণিত নিম্নোক্ত ব্যাপারগুলোর উপর সঠিকতর গুরুত্ব দিতে হবে £ (১) দীন ও দুনিয়ার সম্পর্ক, (২) জীবন ও মৃত্যুর আত্মিক যোগাযোগ, (৩) দুনিয়া ও আখেরাতে পুরস্কার ও শাস্তির বিধান, (8) ইসলামী আইন ও বিচার ১৯ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।