ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

“রদ্দুল মুহতার' প্রমুখ ফিকৃহ গ্রন্থগুলোতে এমন অনেক দৃষ্টান্ত পাওয়া যায় যাতে জন কল্যাণের ভিত্তিতে আইন প্রয়োগ কর্তৃপক্ষের ক্ষমতা ও ইখতিয়ার খুবই ব্যাপক বলে মেনে নেয়া হয়েছে। এমন কি ইসলামী রাষ্ট্রের আইন-প্রয়োগ কর্তৃপক্ষ এ ব্যাপারকে সাময়িকভাবে নিষিদ্ধ করতে পারে কিংবা মুূলতবী ঘোষণা করতে পারে এই নাস্থ নীতির প্রেক্ষিতে । ফকীহগণ আইনের ব্যাপকতা সীমিতকরণ ($ ₹১০১ ৯১,৯১০) ইত্যাদি নাস্থ নীতি প্রয়োগের যে সব পদ্ধতি স্থির করেছেন সেগুলোকে সাকূল্যে বর্জন করলে লাগামহীন বুদ্ধিবৃত্তি ও ইচ্ছা-প্রবণতার বিধ্বংসী পরিণাম থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকে না। পঞ্চম মূলনীতি £ শানে নুযুল অর্থাৎ আয়াত নাযিলের প্রেক্ষাপট | শীনে নুযুল বিশেষ ঘটনা নয় বরং অবস্থা ও পরিস্থিতি । কুরআনের সূরা ও আয়াতগুলো মক্কী ও মাদানী এই দুইভাগে বিভক্ত। শানে নুযুল থেকে বিশেষভাবে অবতীর্ণ আয়াত এবং সূরার বিষয়সমূহের প্রেক্ষাপটও পরিবেশ নির্ধারণ করা যায়, তবে শানে নুযুলের আওতায় যেসব ঘটনা বর্ণনা করা হয়, আয়াতের লক্ষবন্তু সে সব ঘটনা নয়, বরং লক্ষবস্তু হচ্ছে জনগণের অবস্থা ও পরিস্থিতি যা বর্ণিত ঘটনাবলী থেকে পরিস্ষুট হয় এবং যে পরিস্থিতির মোকাবিলায় সংশ্লিষ্ট আয়াত নাধিল হয়। অর্থাৎ সমাজ যেসব অবস্থা ও সমস্যার সম্মুখীন হয় এই ঘটনাবলী সেগুলোরই প্রতিনিধিত্ব করে, এবং সেগুলোকে চিহিতত ও উপলব্ধি করার ব্যাপারে ঘটনাগুলো তথ্য সরবরাহ করে। বর্ণিত এই ঘটনাবলী নির্ভরযোগ্য বলে বিবেচিত হবে ঠিক ততখানি যতখানি কুরআন মজীদের স্পষ্ট বাক্যগুলোর সমর্থন থাকবে তাদের পেছনে । যদি কোন ক্ষেত্রে দেখা যায় শব্দ ও অর্থ থেকে যা প্রকাশিত হয় এই ঘটনাবলী তার বিরোধিতা করছে অথবা কোনো মূলনীতির ওপর আঘাত হানছে, তাহলে বর্ণিত এই ঘটনাবলী কোনো গুরুত্ব লাভ করবে না। বরং সে ক্ষেত্রে কুরআনের আয়াতই হবে স্বতন্ত্র সত্তার অধিকারী । এ কারণে বিজ্ঞ মুফাসসিরগণের মতে প্রকৃত শানে নুযুল হচ্ছে যা আয়াতের পূর্বাপর সম্বন্ধ এবং শব্দ ও অর্থের মধ্য থেকে ভেসে ওঠে । “আল্লামা সুযৃতির নিঙ্নোক্ত বক্তব্য একথা সমর্থন করে। “যারকাশী র. বুরহান-এ লিখেছেন, সাহাবী ও তাবেঈগণ সাধারণত বলতে অভ্যস্ত ছিলেন, উমুক আয়াত উমুক বিষয়ে নাধিল হয়েছে। এর অর্থ হয় উক্ত আয়াতটি এ বিধান সম্বলিত অর্থাৎ আয়াতটি বিধানের প্রমাণ । আয়াতের মাধ্যমে ঘটনার বর্ণনা উদ্ধত উদ্দেশ্য হয় না এবং ঘটনাটি আয়াতটি নাধিলের কারণও হয় না।...... আমি বলি, ঘটনা যে সময় সংঘটিত হয়েছে আয়াতটিও ঠিক সেই সময় নাধিল হওয়া ১৮ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।