একে প্রকৃত নস্খ বলা যায় না। যে সামাজিক অবস্থার কারণে কোনো বিধানের ব্যাপকতা সীমিত করা হলো বা অন্যত্র কোন পদ্ধতিতে নাস্খ করা হলো, সে অবস্থার অবসান হয়ে যদি পূর্বের অবস্থা ফিরে আসে, তখন বিধানের ব্যাপকতা বা পূর্বাবস্থাও ফিরে আসবে, কিন্তু প্রকৃত নস্থ হলে বিধানের পুনরাবর্তন সম্ভব হতো না। যেমন পূর্ববর্তী নবীগণের শরীয়তের নাস্খ প্রকৃত নাস্থ। সুতরাং সে সব শরীয়ত আর পুনপ্রতিষ্ঠিত হবে না। অভিজ্ঞ ও পারদর্শী চিকিৎসক যেমন রোগের সাময়িক নতুন উপসর্গ ঠেকাবার জন্য ওঁষধ বদলে দেন, আবার যখন রোগের পূর্ববর্তী অবস্থা ফিরে আসে তখন পূর্বের ব্যবস্থা বহাল করেন, শরীয়ত-ই মুহাম্মাদীয়ার নাস্খও তদ্ধপ। নাস্খের উপরোক্ত আলোচনা থেকে একটি নীতির সন্ধান মিলে সেটি হচ্ছে, মুহাককিক অর্থাৎ গবেষক আলেমগণের সাথে পরামর্শক্রমে, সাময়িক সামাজিক কল্যাণ ও প্রয়োজনের প্রেক্ষিতে আইন-প্রয়োগকারী কর্তৃপক্ষ শরীয়তের কোন কোন আহকামের মধ্যে পরিবর্তন সাধন করতে পারেন, যেমন উলামায়ে সালাফ (-এ...)-এর যুগে এই নীতির ভিত্তিতে কাজ হয়েছিল। কাষী বাইদাবীর১৯ নিঙ্নলিখিত উক্তি একথারই ইঙ্গিত বহন করছে £ ০৫5৬ ৮৮।। ডে(৮০৮1 ৩১১3315০০০৪ 0৫৯৪ 93 1৩৪ ১১৩ ১ 81 ৯১413 ও ২৯৩৩ 41411 ০৯ ১৮৮৬৪ ৫৬৬১ গেজ ১১0১ 0৮৯ ০১৮ এ শি] এট ৮৫০০ 81৩ পিই ১১১ ৮৯ ১+৪০৯1৩-৯০ *নাস্থ বৈধ এ জন্য যে) আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানীতে, বান্দাদের কল্যাণ ও প্রয়োজনে এবং তাদের নফসের পরিপূর্ণতার জন্য আহকাম বিধিবদ্ধ হয়েছে, আয়াত নাযিল হয়েছে, আর এই কল্যাণ ও প্রয়োজন ব্যক্তি ও যুগের প্রেক্ষিতে বিভিন্ন হয়ে থাকে । যেমন জীবন ধারণের উপায়-উপকরণ বিভিন্ন হয়। এক যুগে যেসব উপায়-উপকরণ উপকারী হয় তা অন্য যুগে হতে পারে ক্ষতিকর ।' হযরত উমর রা.-এর “একক সিদ্ধান্তবলী' এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্ পূর্ণ । এগুলো আসলে এমন ধরনের “একক সিদ্ধান্ত' নয়, কারো ব্যক্তিগত কিয়াস ও রায়ের ভিত্তিতে স্থগিত হবার কারণে যার গুরুত্ব কম হয়ে যায়। বরং এই নাস্থ শরীয়তের রূহ বা প্রাণশক্তি ও উদ্দেশ্য অক্ষুণ্ন রেখে, কুরআনী বিধানসমূহকে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়াবার প্রয়াসের সর্বোত্তম উদাহরণ ছিল। পরবতীঁদের জন্য হযরত উমর রা.-এর একক সিদ্ধান্তগুলো পথ নির্দেশকের ভূমিকা পালন করেছে। এই নাস্থ নীতি থেকেই ফকীহগণ ইসতিহসান, ইসতিসলাহ, তা"দীল 1১ 4 (ভারসাম্য রক্ষা) ইত্যাদি মূলনীতি সমূহের উদ্ভাবন করেছেন এবং সেগুলোকে “আইনের উৎস” সমূহের অন্তর্ভুক্ত স্থির করেছেন। ইসলামী আইন ও বিচার ১৭ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।