ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

ডপ2৩০০ নিবি ভিটা টিনার ভারে গার উপরোক্ত আলোচনা থেকে একথা জানা যায় যে, শরীয়তের বিধি বিধানের ক্ষেত্রে আল্লাহ সহজসাধ্যতার নীতি অবলম্বন করেছেন। তৃতীয় মূলনীতি £ পর্যায় ক্রম কুরআনী বিধানসমূহ ২৩ বছর সময়কালে অবস্থা ও চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে নাযিল হয়। প্রথম দিকের বিধানসমূহ 'আকীদা-বিশ্বাস' ও ইবাদত-বন্দেগীর সাথে সম্পর্কিত ছিল। পরে অবতীর্ণ বিধানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল পারিবারিক, সামাজিক, তমদুনিক এবং রাষ্ট্রীয় বিষয়াদি। আকাইদ শিক্ষা ও ইবাদাত অনুশীলনের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবন যতই সুগঠিত হতে থেকেছে এবং মানুষের গ্রহণ ক্ষমতা ও সহনশীলতা যতই বেড়েছে ততই সেই অনুপাতে তার জন্য তেমন খাদ্যের ব্যবস্থাও হয়েছে। যেমন প্রথম দিকে শিশুর জন্য শুধু তরল দুধের ব্যবস্থা করা হয়। পরে ক্রমে ক্রমে অধিকতর পুষ্টিকর অথচ গুরুপাক নয় এমন খাদ্যের ব্যবস্থা করা হয়, শারীরিক চাহিদা ও হজম শক্তির বিবেচনায় । তেমনি শরীয়তের আদেশ- নিষেধও পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছে। অনুরূপভাবে শরীয়তের আহকাম এমনকি নামায-রোযা যাকাত, হজ্জ ইত্যাদির আদেশসমূহ এবং মদ, ব্যভিচার, জুয়া ইত্যাদি নিষেধমূলক বিধানসমূহের ক্ষেত্রেও এই পর্যায়ক্রমিকতার নীতি অবলম্বিত হয়েছে। উপরোল্লিখিত নীতি আইন প্রণয়নের . ক্ষেত্রে বিধানদাতাদের মধ্যে একটি মানসিক প্রেক্ষাপট সৃষ্টি করে, আর তা হচ্ছে এই যে, সমাজবদ্ধ জীবনে শৃঙ্খলা, কল্যাণ ও শান্তির গরজে আইনের চাহিদা সৃষ্টি হয় এবং মানুষের সহজাত ও অভিজ্ঞতা প্রসূত শান্তি প্রবণতা এবং কল্যাণকামিতা থেকেই আইনের উদ্ভব হয়। আর সেই আইনই সফল হয় যা মানুষের প্রকৃতি ও অভিজ্ঞতাজাত প্রবণতাগুলোর সাথে সামঞ্জস্য রাখে। মানুষের পরিপূর্ণ জীবন বিধান ইসলামের আহকাম প্রবর্তনের মূলে এই যে পর্যায়- ক্রমিকতা প্রীতি তাও পরিপূর্ণতার দাবিদার এবং সহায়ক । রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ 1১৫ ১০১ 2০51 ৯১৯ ৮591 9015 ২51401 ০০ (56৪71 4015) ৯91 545 5৯5 2৪০ 2০198411835 ২৯21 451 4১0৪0 ৭ ইসলামী আইন ও বিচার ১৩ ///.109070790791.00])

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।