ক. সকল প্রচার ও গণমাধ্যমগ্ডলোতে ইসলাম বিদ্বেষী ও চক্রান্তকারীদের নেতিবাচক প্রচারণার বিপরীতে ইসলামপন্থীদের ইতিবাচক প্রচারণা জোরদার করতে হবে। খ. ইসলামী আইন ও পাশ্চাত্য আইন সম্পর্কে একদল অভিজ্ঞ যোগ্য লোক তৈরি করতে প্রয়োজনীয় একাডেমিক ব্যবস্থা এবং ফাইনান্গিয়াল সাপোর্টিং এর ব্যবস্থা করতে হবে। গ. আধুনিক সকল উপকরণ প্রযুক্তি ও মাধ্যমকে ইসলামের পক্ষে ব্যবহার ও প্রয়োগ করার যোগ্যতা মুসলিম স্কলারদের অর্জন করতে হবে। ঘ. প্রচার মাধ্যমের সবগুলোতেই মুসলিম স্কলারদের জোরদার অবস্থান নিশ্চিত করার কার্যকর কর্মপন্থা অবলম্বন করতে হবে। সমাপনী ব্য দিচ্ছেন সভাপতি শাহ আবুল হানলান ঙ. নারীকে দাওয়াতী কাজের সকল ক্ষেত্রেই যোগ্য করে গড়ে তুলতে হবে। নারী সম্পর্কে ইসলাম বিরোধীদের অসত্য প্রচারের জবাব দিতে যোগ্যতা সম্পন্ন নারী ব্যক্তিত্বের শূন্যতা দূর করতে হবে। চ. ছোট খাটো মত পার্থক্য পরিহার করে মুসলিম উম্মাহ ও জাতীয় স্বার্থে সকল মুসলমান জনগোষ্ঠীর মধ্যে এক্য সংহত করতে হবে। ছ. গবেষণামূলক কর্ম ও প্রতিষ্ঠানগুলোকে মত পার্থক্যের উধ্র্বে রেখে এগিয়ে নিতে হবে। জ. এই প্রতিষ্ঠানকে জাতীয় প্রতিষ্ঠানে উন্নীত করার জন্যে সবার সহযোগিতা করতে হবে। - আবুশিফা মুহাম্মদ শহীদ ইসলামী আইন ও বিচার ১২৫ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।