ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল । আল্লাহ তা'আলা উক্ত আযাবের সাথে আগুনও প্রেরণ করেছিলেন ফলে তারা ভন্মিভৃত হয়েছিল । হযরত সালিহ আ.-এর দাওয়াত ও দীন প্রতিষ্ঠার কাজ ওয়াহহাব ইবন মুনাব্বিহ র. হতে আবুশ-শায়খ বর্ণনা করেন, সালিহ আ. ও তার উপর ঈমানদারগণ আল্লাহর আযাব থেকে পরিত্রাণ লাভ করবার পর মক্কা শরীফে চলে আসেন, তৎপর এখানেই মৃত্যু পর্যন্ত আল্লাহর দীনের হুকুম আহকাম কার্যকরী করার দাওয়াত ও দীন প্রতিষ্ঠার কাজ করেন। প্রাচীন কালের কা'বা গৃহের পশ্চিম পার্থে যে সকল কবর ছিল সেগুলো ছামুদ জাতি লোকদের । (আলুসী, রূহুল মাঁআনী, খ. ৮, পৃ. ১৬৮)। বাগাবী বলেন, সালিহ আ.-এর জাতির মুমিনদের সংখ্যা ছিল চার হাজার, তিনি আটান্ন বছর বয়সে মক্কা শরীফে ইনতেকাল করেন। (আল-বাগাবী, তাফসীর, খ. ২, প. ১৭৯) ইবনুল আছীর বলেন, সালিহ আ. সিরীয়ায় চলে গিয়ে ফিলিস্তিনে অবস্থান করতে ছিলেন, পরে তিনি তার অনুসারীদের নিয়ে মক্কায় চলে আসেন ও তাদের মাঝে বিশ বছর পর্যন্ত দীনের দাওয়াত চালিয়েছিলেন। (ইবনুল আছীর, আল-কামিল ফিত-তারীখ, বৈরূত ১৯৮৭ খু. খ. ১, পৃ. ৭১) আবদুর রহমান ইব্ন ছাবিত হতে ইবৃন আসাকির বর্ণনা করেছেন, কা'বা প্রান্তরে রুকনুল য়ামানী, মাকামে ইবরাহীম ও যমযমের মধ্যবর্তী স্থানে উনাশি জন নবীর কবর রয়েছে, তাদের মধ্যে নৃহ, শু'আইব, সালিহ ও ইসমাঈল আ. রয়েছেন। সালিহ আ.-কে তার যৌবনে নবী করে তার জাতির নিকট পাঠানো হয়েছিল, কিন্তু তিনি তার কওমকে দাওয়াত দিতে দিতে বার্ধক্যে উপনীত হয়েছিলেন। (রূহুল মাআনী, খ. ৮, পৃ. ১৬১-১৬২) ছামুদ জাতির মাঝে হযরত সালিহ আ. মহান আল্লাহর দীনের দাওয়াতী কাজ করেন, অবশেষে অস্বীকারকারীগণ ধ্বংস হয়ে যাওয়ার পর মুমিনদেরকে তিনি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করেন। অবশেষে মক্কায় তিনি মৃত্যুবরণ করেন। ১২২ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।