ছামুদ জাতির ওপর শাস্তির ধরন পবিত্র কুরআনে ছামুদ জাতির ওপর আপতিত আযাবের ধরন সম্পর্কে বিভিন্ন তাফসীর রচয়িতা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন ঃ আব্দুল ওয়াহাব আন-নাজ্জার বলেন, ছামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল ($৪.০(:০) বজ্্রাঘাতের দ্বারা। এই বন্ত্রাঘাত বুঝাতে আল্লাহ তাআলা আল-কুরআনে কোন সময় (২১১11) রাজফা, কোন সময় (8১১11) ত্বাগীয়া এবং কোন সময় (২8০ (০11) আস- স'ইকা বলে উল্লেখ করেছেন। বজ্াঘাত কোন সময় ভয়ংকর শব্দের সাথে সংঘটিত হয়, কোন সময় ভূমিকম্পের সাথে আবার কোন সময় এক স্থানে পতিত হয়ে অন্য স্থানে তার প্রতিক্রিয়া দেখা দেয় ।(আবদুল ওয়াহহাৰ আন-নাজ্জার, কাসাসুল আন্বিয়া, পৃ. ৬৬) আল-আলুসী লিখেছেন 28:১1 742১১(8 আয়াতে উল্লেখিত 3৯. সম্পর্কে আল-ফাররা বলেন, এর অর্থ হলো ভয়ানক ভূমিকম্প। মুজাহিদ ও আস-সুদ্দী বলেন, ২৯) শব্দের দ্বারা -:,০ বা বিকট শব্দই বুঝানো হয়েছে। এ দুটি অভিমতের মধ্যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে বলা যায় যে, সম্ভবত উক্ত সম্প্রদায়ের উপর নিঙ্নদিক হতে ভূমিকম্প এবং উপর দিক হতে বিকট ধ্বনি আপতিত হয়েছিল। কেউ কেউ বলেছেন যে, $৪২:) হলো কম্পমান হৃদয় এবং তার অস্থিরতা, যার ফলে অন্তর বিদীর্ণ হয়ে যায়। আল-আলুসী আরও বলেন, পবিত্র কুরআনের কোন স্থানে ২১৯ কোন স্থানে ২৯১০ আর কোন স্থানে ২১১. ব্যবহারে কোন বিরোধ নেই। (রূহুল মা'আনী, খ. ৮ পৃ. ১৬৬৫)। আল্লামা বাগাবী বলেন, যে বিকট শব্দের মাধ্যমে ছামুদ সম্প্রদায় ধ্বংস হয়েছিল তা ছিল জিবরাঈল আ. কর্তৃক প্রদর্ত। ফলে তারা সকলেই মারা গিয়েছিল। আর কেউ কেউ বলেন, তাদের উপর আকাশ হতে আপতিত ধ্বনির সাথে ভূমন্ডলের ধ্বনির মিশ্রণ ঘটে ছিল। ফলে তাদের হৃদপিন্ড চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল । (আলবাগাবী, তাফসীর খ. ২, পৃ. ৩৯১) আত-তাবাতাঈ বলেন, ছামুদ জাতির উপর আল্লাহর আযাব নাধিল হওয়ার বিষয়টি ধার্য হলে সেদিন অর্ধরাত্রি শেষে তাদের নিকট জিবরাঈল আ. আগমন করে তাদের উদ্দেশ্যে এমন এক বিকট আওয়াযে চিৎকার দেন যার ফলে তাদের কান ফেটে যায় ও হৃদপিণ্ড বিদীর্ণ হয়ে পড়ে। তারা সেই তিন দিন কাফনসহ অন্যান্য মৃত সামগ্রী নিয়ে প্রস্তুত ছিল যে, তাদের উপর আযাব নাযিল হবে । জিবরাঈল আ.-এর ধ্বনি শুনে মুহূর্তের মধ্যে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল । ছোট-বড় কেউই মৃত্যুর কবল হতে রক্ষা পায়নি। তাদের পাখিদের কোন কল-কাকলী ছিল না, না ছিল কোন রাখাল ছেলের পশু হাকানোর ধ্বনি। পশু পাখিসহ সকল বস্তু নিমিষেই ইসলামী আইন ও বিচার ১২১ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।