বান্দাহর আহ্বানে সাড়া দেন। তারা বললো, হে সালিহ! এর পূর্বে তুমি ছিলে আমাদের আশার স্থল। তুমি কি আমাদেরকে নিষেধ করছো ইবাদত করতে তাদের যাদের ইবাদত করতো আমাদের পিতৃ পুরুষেরা? আমরা অবশ্যই সে বিষয় বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি যার প্রতি তুমি আমাদেরকে আহ্বান করছো । সে বললো, হে আমার সম্প্রদায়! তোমরা কি ভেবে দেখছো, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্হ দান করে থাকেন, তবে আল্লাহর শাস্তি হতে আমাকে কে রক্ষা করবে, আমি যদি তার অবাধ্যতা করি? সুতরাং তোমরাতো কেবল আমার ক্ষতিই বাড়িয়ে দিচ্ছ। হে আমার সম্প্রদায়! আল্লাহর এই উদ্ত্রীটি তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে চরে খেতে দাও। একে কোন ক্লেশ দিও না, দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হবে । কিন্তু তারা এটাকে বধ করলো । অতঃপর সে বললো, তোমরা তোমাদের গৃহে তিন দিন জীবন উপভোগ করে নাও। এটা এমন একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয় এবং যখন আমার নির্দেশ আসলো তখন আমি সালিহ ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম এবং রক্ষা করলাম সেই দিনের লাঞ্না হতে। তোমার প্রতিপালক তো শক্তিমান, পরাক্রমশালী । অতঃপর যারা সীমালজ্ঘন করেছিল মহানাদ তাদেরকে আঘাত করলো । ফলে তারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল। যেন তারা সেথায় কখনও বসবাস করেনি । জেনে রাখ, ছামুদ সম্প্রদায় তো তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল । জেনে রাখ ধ্বংসই হলো ছামুদ সম্প্রদায়ের নাফরমানির পরিণাম । (সূরা হুদ ই ৬১-৬৮) মহান রব্বুল “আলামীন মানবজাতিকে শুধুমাত্র তারই হুকুম বিধান মেনে জীবন যাপনের জন্য সৃষ্টি করেছেন, ইতোপূর্বে 'আদ সম্প্রদায় যেভাবে আল্লাহকে মেনে নিয়ে তার বিধান অস্বীকার করার কারণে আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যায় তেমনি ছামুদ জাতি ও মহান আল্লাহর বিধানকে না মানায় ও আল্লাহর নিদর্শনকে ধ্বংস করার চেষ্টা করে উদ্্রীকে হত্যা করার কারণে ভয়াবহ আযাবে ধ্বংস হয়ে যায়। তাদেরকে যে ধরনের শাস্তি দেয়া হয় সে সম্পর্কে বলা হয়েছে ঃ ১৯০৯১] ১১195 4৪ 8০৯৩ 2১০ কিনি5 ৫7 ৪ “আমরা তাদের উপর শুধু একটি মাত্র ধ্বনি ছেড়েছি, ফলে তারা খোয়াড় প্রস্তুতকারীদের নিম্পেষিত ও চর্ণ-বিচুর্ণ ডাল-পালার মতই ভূষি হয়ে গেল।" সূরা কামার £ ৩১ এখানে তাদের ওপর আপতিত আযাবে পিষ্ট, জীর্ণ লাশগুলোকে পশুর পদদলিত ভূষির সাথে তুলনা বলা হয়েছে। ১২০ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।