ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

শরীফ সে সময়ও দু'আ কবুলের জন্য প্রসিদ্ধ ছিল। “আদ জাতি নেতা পর্যায়ের ৭০ জন লোকের একটি টিমকে বৃষ্টির জন্য দু'আ করতে কা'বা শরীফ পাঠায় । এ মুয়াবিয়া ইবৃন বাকর-এর মাতা ছিল “আদ সম্প্রদায়ের মেয়ে । আদ-এর প্রতিনিধি দলের লোকেরা এই আত্মীয়তার সুবাদে আমালিকা সর্দারের মেহমান হয়। তিনি তাদের ভালোভাবেই মেহমানদারী করেন। মদের সঙ্গে সঙ্গে দু'টি দাসী ও মনোর নের জন্য নিয়োজিত হয়। ফলে তারা যে উদ্দেশ্যে এসেছিল তা ভুলে গিয়ে আরাম-আয়েশ ও আনন্দ স্কুর্তিতে মগ্ন হয়ে পড়ে। অনেকদিন অতিবাহিত হওয়ার পর মেজবানের মনে পড়ে যে, আদ প্রতিনিধি দলের নাফরমানীমূলক কার্যাবলীর কারণে যেন আবার তার গোত্রকে আল্লাহর গযবের শিকার হতে না হয়। কিন্তু তিনি মেহমানদেরকে ফিরে যেতে বলতে পারছিলেন না, পরিশেষে তিনি কতিপয় কবিতা রচনা করে দাসীদেরকে গাইবার জন্য বলেন। উক্ত কবিতায় 'আদ জাতির উপর আপতিত মুছিবতের কথা উল্লেখ ছিল। এই কবিতা শুনে আদ জাতির প্রতিনিধি দলের সদস্যদের মন্কায় আগমনের উদ্দেশ্যের কথা স্মরণ হয়। অবশেষে তারা কাবা শরীফে পৌছে এবং আল্লাহর নিকট “আদ জাতির উপর আপতিত অনাবৃষ্টি দূর হওয়ার জন্য দু'আ করে। এই দু'আর ফলে আসমানে তিন রঙের মেঘ প্রকাশিত হয়, কালো, সাদা ও লাল। অতঃপর আসমান হতে আওয়াজ আসে যে, তোমরা তিন রঙের মেঘ থেকে যেকোন একটি রঙের মেঘকে নির্বাচন করে নাও। “আদ জাতির মুখপাত্র কালো রঙের মেঘ পছন্দ করলো। কেননা তাদের ধারণা ছিল যে, কালো রঙের মেঘের মাঝে পানি বেশী ছিল। এরপর আসমান হতে পুনরায় আওয়াজ আসে যে, তোমরা ধ্বংসকারী মেঘকে পছন্দ করেছ; যা তোমাদের সব কিছুকে তছনছ করে দিবে । অবশেষে এই কালো মেঘ “আদ জাতির বসতির উপরে প্রেরণ করা হয়, যা আল্লাহর আযাব হিসেবে তাদের উপর আট দিন ও সাত রাত ধরে আযাবের বৃষ্টি বর্ষণ করতে থাকে । “আদ জাতির সমস্ত এলাকা ধ্বংস হয়ে দেয়। আল্লাহর অনুগ্রহে কেবল হুদ আ. ও তাঁর অনুসারী মুমিনগণ এঁ আযাব থেকে রক্ষা পান। এ সময়ে তারা একটি ঘরে নিরাপদে বসেছিলেন ।' (তাফসীর ইব্‌ন কাছীর খ. ২, পূ ২২৬) আল্লাহর বিধান না মেনে তার নাফরমানী করলে কিছু কাল আরাম আয়েশে কাটালেও অবশেষে আল্লাহর আযাবে এভাবেই তারা ধ্বংস হয়ে যায়। হযরত সালিহ আ. মহান রব্বুল আলামীন সকল মানুষের প্রতি আল্লাহর উপর ঈমানের দাওয়াত ও তার হুকুমমত জীবন যাপনের শিক্ষা দেয়ার জন্য নবী ও রসূলদেরকে প্রেরণ ১১৬ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।