ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

“তারা বলেছিলো, তুমি আমাদেরকে আমাদের দেব-দেবীর পূজা করা হতে নিবৃত্ত করতে এসেছো? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছো তা এনে দাও” । (সূরা আল-আহকাফ ঃ ৯২) “আদ জাতির প্রতি আল্লাহর দীন মেনে নেয়ার দাওয়াত আল্লাহ রব্বুল আলামীন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রসূলদের প্রেরণ করেছেন। নৃহ আ.-এর পরে হযরত হুদ আ.-কে পৃথিবীর সবচাইতে শক্তিশালী, অহংকারী যালেম, আল্লাহর নাফরমান মূর্তিপূজক “আদ জাতির মধ্যে প্রেরণ করেন। 'আদ জাতি যখন তাদের শক্তিমত্তায় উন্মত্ত হয়ে আরব ও তৎপার্থ্ববর্তী এলাকায় লুটপাট, অসৎ কার্যকলাপ, ঝগড়া-ফাসাদ ও বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে পড়ে তখন হুদ আ. আল্লাহ প্রদত্ত অনুখহসমূহের বর্ণনা দান পূর্বক বলেন, হে আমার জাতির লোকেরা! আল্লাহ তা'আলা তার নেয়ামত দিয়ে তোমাদের পূর্ণ ভরপুর করে দিয়েছেন। তোমরা সবুজও সতেজ অঞ্চলের মালিক। ধন-সম্পদ, বাগান, ঝর্ণা, গবাদি পশু মোট কথা জীবনোপকরণের সকল বিষয় করেছেন তোমাদের জন্য সহজলভ্য । কওমে নূহের পর আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাই বলে তোমরা আল্লাহর যমীনে অহংকার করবে, দুর্বলের উপর যুলুম করবে, "মানুষের অধিকার ছিনিয়ে নিবে, নিজেদের শক্তি ও ক্ষমতার অপব্যবহার করবে, ভালোও মন্দের মধ্যে পার্থক্য করবে না। তোমরা এ সব অন্যায় কেবল এ জন্য করছ যে তোমরা মনে করছ, আল্লাহর যমীনের উপর তোমাদের কারোর কাছে জবাবদেহী করতে হবে না। তোমরা যদি উপরিউক্ত সকল কার্যকলাপ এবং পাপাচার পরিত্যাগ করে তোমাদের চরিত্র সংশোধন কর, আল্লাহর নিকট পাপের জন্য ক্ষমা চেয়ে নিজেদেরকে তার মুখাপেক্ষী কর, তাহলে তিনি (আল্লাহ) তোমাদের শক্তিমত্তা ও সচ্ছলতায় আরও উন্নতি দান করবেন এবং তোমরা পরিত্রাণ লাভ করবে। কিন্তু তোমরা যদি নিজেদেরকে সংশোধন না কর, তাহলে স্মরণ রেখ, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং এসব অনুগ্রহরাজী দ্বারা ভূষিত করেছেন, তিনি তোমাদেরকে বাদ দিয়ে অন্য আর এক জাতিকে রাজত্ব দান করবেন । পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে হযরত হুদ আ.-এর দাওয়াত ও তা'লীমের কথা উল্লেখ করে আল্লাহ তা“আলা বলেন £ ৪5686 পি ত2 ৬5 ৪ ০ 5৪ /% 252 গঠিত ৬৯ ১৪৫৪ ৪2০ 1১1১ +5215 ৮৮০] 45০০2 1১2১০ 1১3 1১১৪৯ 7১৪: ০১১০৯ 31535 35155 এ] 29518১55 “হে আমার জাতি! তোমাদের পালন কর্তার নিকট তোমরা ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তার দিকেই ফিরে এসো। তিনি তোমাদের জন্য প্রচুর বারি ধারা প্রেরণ ১০৮ ইসলামী আইন ও বিচার ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।