“আদ জাতির লোকেরা: বিশাল দেহী এবং প্রচন্ড শারীরিক শক্তির অধিকারী ছিল। হযরত আবদুল্সাহ ইবন আব্বাস রা-ও হযরত মুকাতিল র.-এর বর্ণনা থেকে জানা যায় যে, তাদের উচ্চতা প্রায় ১২ হাত তথা ১৮ ফুট ছিল, মুফতী শফি, তাফসীরে মাআরেফুল কুরআন, সংক্ষিপ্ত বাংলা অনুবাদ, পৃ. ১৪৫৪)। মানব জাতির ইতিহাস থেকে জানা যায় যে, আদ জাতির মত শক্তিশালী আর কোন মানব সম্প্রদায় তৎকালীন পৃথিবীতে ছিল না। হাফেজ ইবন কাছীর বলেন, “আদ জাতির একজন লোক বিরাট পাথর খন্ড হাতে নিয়ে শক্র গোত্রের প্রতি নিক্ষেপ করে তাদের ধ্বংস করে দিতে পারতো। ্ তারা তাদের শক্তিমত্তা, ধন-সম্পদ ও শিল্প বিজ্ঞানের বিচারে সম-সাময়িক সকল জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল। তাদের শান-শওকত ও সার্বিক শক্তিমত্তা তাদেরকে অহংকারী, অত্যাচারী ও সীমা লংঘনকারী বানিয়ে দেয়। তাদের অধিকৃত এলাকায় তারা সদন্ডে বিচরণ করতো । তারা ক্ষুদ্র ও দুর্বল জাতিসমূহের উপর অন্যায়ভাবে কঠোর আচরণ ও যুলুম চালাতো। তাদের. অন্তরে আল্লাহর ভয় ছিল না, নিজেদের শক্তিমত্তার কারণে তারা কাউকে পরোয়া করতো না । তারা অহংকার করে বলতো, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এ সম্পর্কে পবিভ্র কুরআনে বর্ণিত হয়েছে ঃ 252 9৪৩৪০ ডি ০০ “আর “আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, তারা পৃথিবীতে অযথা দন্ত করতো এবং বলতো আমাদের অপেক্ষা শক্তিশালী .কে আছে? তারা কি তবে লক্ষ করেনি যে, আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? অথচ তারা আমার নির্দেশাবলীকে অস্বীকার করত।” (সূরা ফুচ্ছিলাত ৫ ১৫) “আদ জাতির, গুঁদ্বত্য ও অবিমৃষ্যকারিতা এমন পর্যায়ে পৌছে গিয়ে ছিল যে, তারা তাদের উপর আপতিত আযাবের কথা বা আখিরাতের আযাবের কথা হযরত হুদ আ.-এর থেকে শ্রবণ করার পরও দন্ত ভরে তাদের ওদ্ধতও বে-পরোয়া 7577 জে ইসলামী আইন ও বিচার ১০৭ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।