এসো । নবী বললেন, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হয়েই আছে; তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? তা এমন কতগুলো নাম সম্পর্কে যা তোমরা ও তোমাদের পূর্ব পুরুষগণ সৃষ্টি করেছে এবং সে সম্পর্কে আল্লাহ কোন সনদ পাঠাননি? সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমি ও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। অতঃপর নবীকে ও তার সঙ্গীদেরকে আমার অনুগহে উদ্ধার করলাম । আর আমার নিদর্শনকে যারা প্রত্যাখ্যান করেছিল এবং যারা মুমিন ছিল না তাদেরকে নির্মূল করলাম । (সূরা আ'রাফ £ ৬৫-৭২) আল্লাহর বিধি বিধানকে বাস্তব জীবনে কার্যকর করার এবং তা মেনে নেয়ার জন্য হযরত. হুদ আ.-এর দাওয়াতী তৎপরতা বর্ণনা করে সূরা হুদে বলেন, “আমি “আদ জাতির নিকট তাদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার জাতির লোকেরা! তোমরা আল্লাহর ইবাদত কর। তিনি ছাড়া তোমাদের জন্য অন্য কোন ইলাহ নেই। তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার সম্প্রদায়! আমি আমার দাওয়াতী কাজের বিনিময়ে তোমাদের নিকট কোন পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক আছে তার নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও অনুধাবন করবে না? হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তার দিকেই ফিরে এস। তিনি তোমাদের জন্য প্রচুর বারি বর্ধাবেন। তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। জবাবে তারা বললো, হে হুদ! তুমি আমাদের নিকট কোন স্পষ্ট প্রমাণ নিয়ে আস নি। তোমার কথায় আমরা আমাদের ইলাহদেরকে পরিত্যাগ করতে পারি না এবং আমরা তোমাকে বিশ্বাসই করি না। আমরা এই বিশ্বাস নিয়েই বলি যে আমাদের. ইলাহদের মধ্যে কেউ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করেছে। হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী হও যে, আমি তা থেকে মুক্ত যাকে তোমরা আল্লাহর শরীক কর তীকে বাদ দিয়ে। তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর, অতঃপর আমাকে অবকাশ দিও না, আমি সর্বদাই আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর নির্ভর করি এমন কোন জীব-জস্তু নেই, যে তার পূর্ণ আয়ত্তাধীন নয়। নিশ্চয় আমার প্রতিপালক আছেন সরল পথে । অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিলেও আমি যা নিয়ে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আমি তো ত্বা তোমাদের. নিকট পৌছিয়ে দিয়েছি এবং আমার প্রতিপালক তোমাদের থেকে ভিন্ন কোন সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন -এবং. তোমরা তার কোন ক্ষতি করতে পারবে না4 নিশ্চয় আমার প্রতিপালক সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ করেন। এবং যখন.আযার নির্দেশ আসলো তখন আমি হুদ ও তার সঙ্গে যারা ঈমান এনেছিনন তাদেরকে আমার অনুগ্বহে রক্ষা করলাম এবং তাদেরকে কঠিন শাস্তি হতে রক্ষা করলাম ।:আদ জাতি ইসলামী আইন ও বিচার ১০৩ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।