ইসলামী আইন ও বিচার এপ্রিল-জুন £ ২০০৯ বর্ষ ৫, সংখ্যা ১৮, পৃষ্ঠা ১০১-১২২ ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস বিধান এয়োগ ড. মুহাম্মদ নজীরুর রহমান ॥তিন ॥ হযরত হুদ আ. তার নিজ জাতি আদ-এর প্রতি নবী হিসেবে প্রেরিত হন। আদ হযরত নৃহ আ.-এর €ম পুরুষের মধ্যে এবং তার পুত্র সাম-এর বংশধরের মধ্যে এক ব্যক্তির নাম। পরবর্তী পর্যায়ে আদ নামক ব্যক্তির বংশধর ও গোটা জাতি “আদ নামে খ্যাত হয়। 'আদ জাতির লোকেরা ছিল সুঠামদেহী ও দীর্ঘ আকৃতি বিশিষ্ট তারা প্রচন্ড দৈহিক শক্তির অধিকারী ছিল৷ এছাড়া আর্থিক দিক হতেও তারা অত্যন্ত সমৃদ্ধিশালী ছিল। “আদ জাতি তাদের সুখ সমৃদ্ধি ও শক্তিমতায় গর্বিত হয়ে বিলাসী জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ে । তারা দুনিয়ার শান শওকতে মত্ত হয়ে পাপাচারে আকণ্ঠ ডুব দেয়। খাদ্য গ্রহণ ও যৌন সন্তোগই তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। ফলে তারা তাদের পূর্ববর্তী নবীদের শিখানো হেদায়েত ভুলে যায় ও আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয়। তাদের সমাজ জীবন আর পশুদের বন্য জীবন একই ধারায় এগিয়ে চলে । ফলে তাদের মধ্যে চরম অশান্তি ও বিশৃংখলা ছড়িয়ে পড়ে । তাদের হেদায়েতের জন্য আল্লাহ হযরত হুদ আ.-কে তাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করেন। পবিত্র কুরআনে হযরত হুদ আ. সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। হযরত নৃহ আ.-এর মহা প্রাবনের ধ্বংস থেকে বেঁচে যাওয়া লোকদের মাঝে নবীদের হেদায়েত, আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর ছিল। পরবর্তী সময়ে “আদ জাতির লোকেরা তাদের এশ্বর্য ও প্রতাপ প্রতিপত্তির মোহে এক আল্লাহর বিধান ভুলে গিয়ে শিরকে লিপ্ত হয়। তারা চরম নাফরমানীতে লিগ হলে তাদের মধ্যে হেদায়েতের জন্য হুদ আ.-কে পাঠানোর কথা আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন ঃ লেখক £ সহকারী অধ্যাপক, আরবী বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর । ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।