করার জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহ যোগাতে হবে। ৩. জন্ম নিবন্ধন সনদ প্রদর্শনের বাধ্য বাধকতা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা, চাকুরীতে নিয়োগ, নাগরিকত্ব নির্ধারন, বিয়ে রেজিস্ট্রি পাসপোর্টের জন্য, ব্যাংক একাউন্টের আবেদনের ক্ষেত্রে, করদাতার নম্বর পাওয়ার জন্য, আমদানি ও রফতানি অনুমোদন পাওয়ার জন্য, গাড়ী রেজিস্ট্রি বা লাইসেন্স পাওয়ার জন্য, বাড়ি বা ভবন নকশার জন্য এবং বিদ্যুৎ গ্যাস, পানি, টেলিফোন সংযোগের অনুমতি পাওয়ার জন্য জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন বাধ্যতামূলক করা যেতে পারে এবং সনদ ছাড়া অযোগ্যতা বিবেচনা করা যেতে পারে। তবে এই সনদের ব্যবহারিক সুফল ভোগের জন্য জন্ম নিবন্ধন বৃদ্ধি পাবে। উপসংহার জনুগ্রহণের পর যে অধিকার একটি শিশু অর্জনের দাবী রাখে তা হচ্ছে জন্ম নিবন্ধন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জন্ম নিবন্ধন হচ্ছে বিভিন্ন কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রাকৃতিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে তাদের স্থায়ী আশ্রয় হারাচ্ছে। এ পরিস্থিতিতে জন্ম নিবন্ধন না হওয়ার কারণে তারা আরও দুর্ভোগের শিকার হচ্ছে। তাই সকল নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য জনন নিবন্ধন সনদ নেয়া প্রয়োজন। এই সনদ মূলত একজন নাগরিকের জাতীয়তার দলিল। তাই সকল নাগরিককে সচেতনতার সাথে জন্ম নিবন্ধন কর্মসূচী সফল করতে হবে। সংযুক্তি জন নিবন্ধন একটি প্রশাসনিক কল্যাণমূলক উদ্যোগ । যার বহুবিধ সুফল, উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে এ প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বিষয়টিকে ইসলামী শরীয়া আইনের আলোকে বিচার করলেও এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। কুরআন ও সুন্নাহ তথা ইসলামের মৌল বিষয়ের পরিপন্থী নয় এমন যে কোন প্রশাসনিক বিধান ইসলাম সম্মত। অন্য কথায় বলা যায়, যা কল্যাণকর তাই ইসলাম। একটি শিশুর আত্ম পরিচয় তার লালন পালন তার উত্তরাধিকার প্রাপ্তি, বিবাহশাদী ইত্যাকার ইসলামী আইনের মৌলিক বিধান প্রয়োগের ক্ষেত্রে সহযোগী হতে পারে জন্ম নিবন্ধন। তাই বলা চলে জন্ম নিবন্ধন কর্মসূচী বাস্তবায়নে মসজিদের ইমাম খতীব ও দেশের উলামায়ে এ শামিল করলে তারা সহজে মানুষকে এ কাজে উদুদ্ধ করতে পারবেন। ী ১। মমতাজ রুমী, “জন্ম নিবন্ধন ঃ শিশুর অধিকার রক্ষায় প্রাথমিক ও প্রধানতম পদক্ষেপ' স্টেট অফ চাইন্ড রাইটস্ ইন বাংলাদেশ ২০০৬, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ), ঢাকা, পৃষ্ঠা-৭। ইসলামী আইন ও বিচার ৯৯ ///৬/.091090281-0007
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।