ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবু বকর (রা) আমীর নির্বাচিত হবার পর মাসজিদে নববীতে প্রথম যে ভাষণ দেন তাতে বলেন, "আমাকে আপনাদের আমীর বানানো হয়েছে, অথচ আমি আপনাদের মধ্যে সবেত্তিম ব্যক্তি নই। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি ইচ্ছে করে এই পদ গ্রহণ করিনি। আমি কখনো এটা কামনা করিনি যে আমাকে এই পদে নিয়োগ করা হোক। আমি না তা আল্লাহ্র.কাছে চেয়েছি, না তার কোন লোত আমার মনে ছিলো। আমি অনিচ্ছাসত্বে এই দায়িত্ব নিয়েছি শুধু এই জন্যে যে মুসলিমদের মধ্যে মতবিরোধ এবং আরব ভূ-খন্ডে ইসলাম পরিত্যাগের ফিতনা শুরু হয়ে যাবার আশংকা আমি দেখছিলাম। এই পদ আমার জন্যে কোন আরামের বস্তু নয়। বরং এ এক কঠিন বোঝা যা আমার উপর চাপানো হয়েছে। আল্লাহ্র সাহায্য ছাড়া এই বোঝা বহনের শক্তি আমার নেই। আমি চাচ্ছিলাম যে অন্য কেউ এই দায়িত্বভার গ্রহণ করুক। এখনো যদি আপনারা চান তো আল্লাহ্র রাসূলের (সা) সাহাবীদের মধ্য থেকে অন্য কাউকে বেছে নিন। আর আপনারা যদি আল্লাহ্‌র রাসূলের মানদন্ডে আমার মুল্যায়ন করেন এবং আমার নিকট তাই আশা করেন যা আল্লাহ্র রাসূলের নিকট করতেন তাহলে আমি অপারগ। কারণ তিনি ছিলেন শাইতান থেকে মাহফুজ এবং তীর নিকট ওহী আসতো। আমি যদি ঠিক মতো কাজ করি আপনারা আমার সাহায্য করবেন। আর আমি যদি ভুল করি আমাকে সংশোধন করবেন। সত্যবাদিতা একটি আমানত এবং মিথ্যা খিয়ানত। আপনাদের মধ্যে যে দুর্বল সে আমার নিকট শক্তিশালী। ইন্শান্লাহ্‌ আমি তীর অধিকার সংরক্ষণ করবো। আপনাদের মধ্যে যে শক্তিশালী সে আমার নিকট দুর্বল। আমি তার নিকট থেকে হক আদায় করবো। এমন কখনো হয়নি যে কোন জাতি আল্লাহ্র পথে জিহাদ ছেড়ে দিয়েছে এবং আল্লাহ্‌ তার জন্যে লাঙ্কনা নির্ধারিত করে দেননি। আর এমনটিও হয়নি যে কোন জাতির মধ্যে অশ্রীলতা অনাচার বেড়ে গেছে এবং আল্লাহ্‌ তার উপর বিপদ চাপিয়ে দেননি। আমার আনুগত্য করুন যদ্দিন আমি আল্লাহ্‌ ও তীর রাসূলের আনুগত্য করি। যদি আমি আল্লাহ্‌ ও আন্তাহ্র রাসূলের নাফরমানি করি তাহলে আমার আনুগত্য করবেন না। আমি একজন অনুসারী, নতুন পথ আবিষ্কারক নই ।” ইসলামের সোনালী যুগ ৭ www.pathagar.com

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।