ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

ঈসায়ী ৬২২ সনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) মদীনায় আসেন। মক্কা থেকে আগত মুসলিম, মদীনার মুসলিম এবং ইয়াহদীদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় যা ইতিহাসে মদীনার সনদ নামে পরিচিত। এই চুক্তির ভিত্তিতে মদীনা একটি রাষ্ট্রের রূপ পরিগ্রহ করে এবং আল্লাহ্র রাসূল হন এই রাষ্ট্রের প্রথম রাষ্ু প্রধান। নবী হিসেবে মুহাম্মাদ (সা) ছিলেন মুসলিমদের অবিসধ্বাদিত নেতা। নবীর জীবদ্দশায় অন্য কারো নেতৃত্ব মেনে নেয়ার অবকাশ থাকে না। তদুপরি কালেমা তাইয়েবাতে “মুহাম্মাদুর রাসুলুল্লাহ” বাক্যাংশ দ্বারা মুসলিমগণ রাসূলের (সা) নেতৃত্ব মেনে নিয়ে নিঃশতর্ভাবে তাঁর আনুগত্য করার অংগীকার করে থাকে। নবীর মতো একজন অবিসন্বাদিত নেতা মুসলিমদের মধ্যে থাকা সত্বেও একটি তুখন্ডের বৃহত্তর জনগোষ্ঠী ইসলামী রাষ্ট্র গঠন করে তার অধীনে বসবাস করার মানসিকতা প্রদর্শন না করা পর্যন্ত ইসলামী সরকার গঠিত হয়নি। বজ্ুতঃ ইসলামী সরকার কোন অনিচ্ছুক জনগোষ্ঠির উপর চাপিয়ে দেয়ার বিষয় নয়। তাছাড়া এত বড়ো নিয়ামত আল্লাহ্‌ রাবূল আ’লামীন খামাখাই কোন অনুপযুক্ত জাতিকে দান করেন না। ইসলামী সরকার আমীর-কেন্দ্রিক। নবীর অবর্তমানে কোন এক ব্যক্তি নিজেকে মানুষের নেতা ঘোষণা করে তার নিকট বাইয়াত হওয়ার আহবান জানাবে ইসলামে এই ধরনের পদক্ষেপের কোন স্বীকৃতি নেই। কোন ব্যক্তির নিজেকে আমীর ঘোষণা করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে তাদের উপর শাসন কর্তৃত্ব চালানো ইসলাম সম্মত নয়। আমীর হবেন জনগণের সমর্থণপুষ্ট ব্যক্তিত্ব। রাসূলুল্লাহর (সা) সুযোগ্য উত্তরসুরী খুলাফায়ে রাশিদীন জনগণের সমর্থনপু্ট ছিলেন। তীরা গায়ের জোরে জনগণের উপর চেপে বসেননি। খুলাফায়ে রাশিদীন রাসূলের (সা) আনুগত্য এবং গণ-সমর্থনের প্রতি কতোখানি গুরুত্ব আরোপ করতেন তার প্রমাণ হিসেবে আমরা আবু বকরের (রা) একটি ভাষণের দিকে দৃষ্টি দিতে পারি। ৬ ইসলামের সোনালী যুগ www.pathagar.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।