আল্লাহ্র রাসূল (সা) এবং তীর উত্তরসূরী খুলাফায়ে রাশিদীন যেই যুদ্ধ নীতি অনুসরণ করে গেছেন তা মানব সভ্যতার ইতিহাসে এক বিশ্বয়কর অধ্যায়। যুদ্ধনীতির সংগেই আসে সন্ধিনীতির কথা। শত্রু-পক্ষ সন্ধি করতে চাইলে মুসলিমগণকে শান্তির পথে এগুতে হবে। আল্লাহ্ বলেন, "তারা যদি হাত গুটিয়ে নেয়, যুদ্ধ বন্ধ করে এবং সন্ধির ইচ্ছা ব্যক্ত করে সেই অবস্থায় আল্লাহ্ তোমাদের জন্যে তাদের উপর হাত তোলার কোন অবকাশ রাখেননি।” রাসূলের (সা) শাসনকালে বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের সাথে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ইতিহাস সাক্ষী, আল্লাহ্র রাসূল (সা) একটি চুক্তিরও বরখেলাফ করেননি। কিন্তু দ্বিতীয় পক্ষ শান্তিচুক্তি থাকা সত্ত্বেও যখনি উঙ্কানীমূলক ব! শত্রুতামূলক তৎপরতা শুরু করেছে তখন তার সমুচিত জবাব দিতেও তিনি দেরী করেননি। মদীনার ইয়াহ্দী গোত্র বনু নাদীরের সাথে তাঁর একটি চুক্তি ছিলো। কথা ' ছিলো তারা তীঁর সাথে যুদ্ধ করবে না এবং তীর শত্রুদের সাহায্য করবেনা। কিন্তু শিগগিরই জানা গেলো বনু নাদীর মক্কার মুশরিকদের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং তাদেরকে মুসলিমদের গোপন তথ্যসমূহ সরবরাহ করছে। এমনকি তারা আল্লাহ্র রাসূলকে (সা) হত্যার চেষ্টাও করে। বাধ্য হয়ে নবী তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করেন। অবরুদ্ধ হয়ে তারা যখন মদীনা থেকে বেরিয়ে যাবার প্রস্তাব পাঠায় নবী (সা) সেই প্রস্তাব গ্রহণ করে অক্ষত দেহে তাদেরকে সিরিয়ায় চলে যাবার সুযোগ দেন। ইয়াহদী বনু কুরাইজার বিরুদ্ধে একই কারণে সামরিক অভিযান চালাতে হয়। হদাইবিয়ার সন্ধি লংঘন করার কারণে মক্কার কুরাইশদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয়। এমন একটি উদাহরণও নেই যে আল্লাহ্র রাসূল (সা) এবং খুলাফায়ে রাশিদীন চুক্তিবদ্ধ পক্ষ চুক্তি লংঘন না করা পর্যন্ত তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়েছেন। তীদের অনুসৃত যুদ্ধ ও সন্ধিনীতি মানব সভ্যতায় অতি বড়ো এক অবদান। ৪8 ইসলামের সোনালী যগ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।