উবাবা ইবনুল হারিস মুসাইলামার ধৃষ্টতাপূর্ণ বাণী নিয়ে রাসূলের কাছে এলে তিনি বলেন, "দূত হত্যা নিষিদ্ধ নাহলে আমি তোমার মাথা কেটে ফেলতাম।” উচ্ছৃংখলতা নিষেধ। আল্লাহ্র রাসূল (সা) বলেন,“যেই ব্যক্তি স্থানীয় বেসামরিক ব্যক্তিদের উত্যক্ত করবে কিংবা পথিকদেরকে লুষ্ঠন করবে তার জিহাদ হবে না।” চুক্তি তংগ করা নিষেধ। আল্লাহ্র রাসূল (সা) বলেছেন, যেই ব্যক্তি কোন চুক্তিবদ্ধ নাগরিক হত্যা করবে সে জান্নাতের ঘাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় চল্লিশ বছরের পথের দূরত্ব থেকে।” মুহা্মাদুর রাসূলুল্লাহ (সা) যেসব যুদ্ধনীতি ঘোষণা করে গেছেন, খুলাফায়ে রাশিদীন সেগুলো পালন করেছেন অক্ষরে অক্ষরে। এই প্রসংগে সিরিয়া অভিযানের প্রাক্কালে আবু বকর (রা) উসামা ইবনে যায়িদের নেতৃত্বাধীন সৈন্যদের যেই নির্দেশ দেনতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন $ (১) নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না। (২) লাস বিকৃত করবে না। (৩) সম্যাসীদের কষ্ট দেবেনা এবং উপাসনালয় ভাংবে না। (8) ফলবান গাছ ও ফসল নষ্ট করবেনা। (৫) (সন্ত্রাস সৃষ্টি করে) জনবসতিগুলো জনশূন্য করবে না। (৬) অযথা পশু হত্যা করবে না। (৭) প্রতিশ্রুতি ভংগ করবে না।' (৮) যারা বশ্যতা স্বীকার করবে তাদের জানমালের নিরাপত্তা দেবে। (৯) মালে গানীমাহ আত্মসাৎ করবে না। (১০) যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ইসলামের সোনালী যুগ ৪৩ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।