ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে অতর্কিত হামলা নিষেধ। আল্লাহ্র রাসূল (সা) মক্কা ও খাইবার অভিযানে রাত্রিতেই শত্রুর জনপদে পৌঁছেন। কিন্তু সকাল না হওয়া পর্যন্ত আক্ৰরমণকরেননি। কাউকেআপগুনে পোড়ানোনিষেধ। আল্লাহ্‌র রাসূল (সা) বলেন, “আগুনে পুড়িয়ে শাস্তি দেবার অধিকার আগুনের, সুষ্টা ছাড়া আর কারো নেই”। নির্যাতন করে হত্যা করা নিষেধ। আল্লাহ্র রাসূল (সা) কাউকে বেঁধে হত্যা করতে নিষেধ করেছেন। লুটতরাজ করা নিষেধ। খাইবার যুদ্ধ জয়ের পর আল্লাহ্র রাসূল (সা) ঘোষণা করেন, "আল্লাহ্‌ তোমাদেরকে আহলি কিতাবের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা, তাদের নারীদের মারপিট করা এবং তাদের ফল খাওয়া নিষিদ্ধ করেছেন, কেননা যা যা দেবার তা তারা ইতিমধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছে।” এক অভিযানে মুসলিম সৈনিকরা লুন্িত ছাগল রান্না করে খেতে বসে। আল্লাহ্‌র রাসূল (সা) এসে ডেকচি উন্টিয়ে দিয়ে বলেন, "লুটের জিনিসপত্র মৃত জন্তুর গোশতের মতো হারাম।” সম্পদ নষ্ট করা নিষেধ। ইচ্ছাকৃত নাশকতাকেই নিষিদ্ধ করা হয়েছে। যুদ্ধের সময় এমনিতেই যেই ক্ষয়-ক্ষতি হয় তার কথা স্বতন্ত্র লাস বিকৃত করা নিষেধ। আল্লাহ্‌র রাসূল বলেন, "লাসের বিকৃতি ও অবমাননা করোনা।” বন্দী হত্যা নিষেধ। মঙ্ধা বিজয়ের পর আল্লাহ্র রাসূল (সা) ঘোষণা করেন, "যুদ্ধবন্দীদেরকে হত্যা করাযাবেনা।” f দূত হত্যা নিষেধ। 6২ ইসলামের সোনালী ফুধ www.pathagar.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।