সর্বেত্তিম যুদ্ধ ও সন্ধিনীতি প্রবর্তন ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন সময়ে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছে। তবে এসব যুদ্ধের লক্ষ্য মালে গানিমাহ লাভ, আধিপত্য বিস্তার বা এই ধরনের কিছুই ছিলো না। কোন এক ব্যক্তি আল্লাহ্র রাসূলকে (সা) জিজ্ঞেস করেছিলো, “এক ব্যক্তি মালে গানীমাহ পাওয়ার জন্যে যুদ্ধ করে, এক ব্যক্তি সুখ্যাতি অর্জনের জন্যে যুদ্ধ করে এবং এক ব্যক্তি যুদ্ধ করে নিজের বীরত্ব প্রদর্শনের জন্যে। এদের মধ্যে কে আল্লাহ্র পথে যুদ্ধ করছে?” উত্তরে আল্লাহ্র রাসূল (সা) বলেন, “যেই ব্যক্তি কেবল আল্লাহ্র বিধানকে সমুন্নত রাখার জন্যে যুদ্ধ করে তার যুদ্ধই আল্লাহ্র পথেযুদ্ধ।” প্রকৃতপক্ষে আল্লাহ্র বিধানকে সমুন্নত রাখার প্রয়োজনেই ইসলামী রাষ্ট্রকে যুদ্ধ করতে হয়েছে। সৈনিকদের প্রতি আল্লাহ্র রাসুলের (সা) নির্দেশ ছিলো, "শত্রুর মুকাবিলা কামনা করোনা। বরং আল্লাহ্র কাছে শান্তি প্রার্থনা কর। কিন্তু মুকাবিলা অনিবার্য হয়ে পড়লে দৃঢ়ভাবে মুকাবিলা কর। মনে রেখো জান্নাত রয়েছে তরবারীর ছায়ার নীচে।” সেনাবাহিনীর প্রতি তীর সাধারণ নির্দেশ ছিলো, “কোন বৃদ্ধ, শিশু ও নারীকে হত্যা করো না। মালে গানীমাহ আত্মসাৎ করোনা। যুদ্ধে যা কিছু হস্তগত হয় জমা দাও ভালো কাজ ও ভালো ব্যবহার কর। আল্লাহ্ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।* মক্কা বিজয়ের দিন তিনি সৈন্যদের প্রতি নির্দেশ দেন, "আহত ব্যক্তির উপর হামলা চালাবেনা। পলায়নরত ব্যক্তির পিছু নেবেনা।যেই ব্যক্তি দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে তাকে কিছু বলোনা।*” আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যে রাসূলুল্লাহ (সা) কোথাও সৈন্য পাঠাবার কালে উপাসনালয়ের নিরীহ সেবক এবং আশ্রমবাসীদেরকে হত্যা করতে নিষেধ করতেন। স্কসলামের সোনালী যুগ ৪১ www.pathagar.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।