আলীর (রা) শাসনকালে একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যাকরে। বিচারে হত্যাকারীকে মৃত্যুদন্ড দেয়া হয়। পরে অবশ্য নিহত ব্যক্তির ভাই হত্যাকারীকে মা’ফ করে দেয়। তখন ফৌজদারী আইনের চোখে একজন মুসলিম ও একজন অমুসলিম সমান ছিলো। অমুসলিমের মাল মুসলিম চুরি করলে কিংবা মুসলিমের মাল অমুসলিম চুরি করলে উভয় অবস্থাতেই চোরের হাত কাটা যেতো। কোন মুসলিম কোন অমুসলিম নারীর সাথে কিংবা কোন অমুসলিম কোন মুসলিম নারীর সাথে ব্যভিচার করলে উভয় অবস্থাতেই একই শাস্তির বিধান ছিলো। অমুসলিমদের ব্যক্তিগত ও পারিবারিক কার্যকলাপ তাদের ধর্মমত অনুযায়ী সম্পন্ন হতো। যেসব কাজ ইসলামে নিষিদ্ধ এবং তাদের ধর্মে বৈধ তা তারা তাদের আবাসিক এলাকায় অবাধে করতে পারতো। অমুসলিমদের কেউ অভাব্গস্ত হয়ে পড়লে তার জিযিয়া মা’ফ করে দেয়া হতো এবং বাইতুল মাল থেকে তার জন্যে ভাতা বরাদ্দ করা হতো। জিযিয়া আদায় না করে কোন অমুসলিম মারা গেলে সেটা তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আদায় করা হতো না এবং উত্তরাধিকারীদের উপর তার দায়-দায়িত্ব চাপানোহতোনা। অমুসলিমদের অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে উম্নার (রা) একটি ফরমানে লিখেন, "আমি তাদেরকে এই অধিকার দিয়েছি যে যখন কোন ব্যক্তি বয়সের জন্যে কাজের অনুপযুক্ত হয়, অথবা কোন দুর্বিপাকে দরিদ্র হয়ে পড়ে এবং এমন অবস্থায় পতিত হয় যে সে তার আপন জনদের নিকটেও দয়ার পাত্রে পরিণত হয়, তখন তাদের জিযিয়া রহিত হবে এবং তার পরিবার বাইতুলমাল থেকে ভাতাপাবে।” উসমান (রা) তীর এক ফরমানে লিখেন, "ইয়াতীম এবং অমুসলিমদের ওপর অত্যাচার করো না। এরূপ করা হলে আল্লাহ্ নিজেই তার প্রতিশোধ নেবেন।* রক্ষণাবেক্ষণের বিনিময়েই অমুসলিমদের নিকট থেকে জিযিয়া নেয়া হতো। রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা সম্ভব না হলে জিযিয়া নেয়া হতো না। ইয়ারমুক যুদ্ধকালে সেনাপতি আবু উবাইদাহ রণকৌশলগত কারণে সিরিয়ার ইনসলামের সোনালী যুগ ৩৯ www.pathagar.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।