প্রারম্ভিক কথা আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা) মাদীনায় যেই ইসলামী রাষ্ট্র গড়ে তুলেছিলেন তা ছিলো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র । দশ বছর যাবত তিনি ছিলেন এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান । মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সা) ইন্তিকালের পর মাদীনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন আবু বাক্র আসৃসিদ্দিক (রা) । তিনি দুই বছর তিন মাস এই রাষ্ট্র পরিচালনা করেন। আবু বাক্র আস্সিদ্দিকের (রা) ইন্তিকালের পর মাদীনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন উমার ইবনুল খাত্তাব (রা)। তিনি দশ বছর ছয় মাস এই রাষ্ট্র পরিচালনা করেন। উমার ইবনুল খাত্তাবের (রা) শাহাদাতের পর মাদীনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন উসমান ইবনু আফফান (রা) । তিনি বার বছর এই রাষ্ট্র পরিচালনা করেন। উসমান ইবনু আফফানের (রা) শাহাদাতের পর মাদীনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন আলী ইবনু আবী তালিব (রা) । তিনি পাচ বছর এই রাষ্ট্র পরিচালনা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সা) প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষা করে নানাভাবে এটিকে বিকশিত করেন খুলাফায়ে রাশিদীন। আল্লাহর রাসূল (সা) ও তার সুযোগ্য উত্তরসূরীদের শাসনকাল ইসলামের সোনালী যুগ । এই যুগের অনন্য বৈশিষ্টগুলো মুসলিম উম্মার গর্বের বস্তু । এই বৈশিষ্টগুলোই এই পুস্তিকার আলোচ্য বিষয় । এ. কে. এম. নাজির আহমদ www.pathagar.com
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.