অমুসলিমদের রক্ষণাবেক্ষণ রাসুলুল্লাহর (সা) প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে যারা ইসলামী জীবন বিধান গ্রহণ করতে পারেনি, তারা জিযিয়ার বিনিময়ে তাদের জানমাল ও ইযযতের নিরাপত্তা লাভ করেছিলো। অমুসলিমদের নিরাপত্তা বিধান কতোখানি গুরুত্বপূর্ণ তা আল্লাহ্র রাসুলের একটি বাণী থেকেই ভালোভাবে জামা যায়। তিনি বলেন,“যেই ব্যক্তি ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদেরকে কষ্ট দেবে, আমি তার বিরুদ্ধে। শেষ বিচারের দিন আমি তার বিরুদ্ধে অভিযোগ করবো।” অমুসলিম নাগরিকদের সম্পর্কে আল্লাহ্র রাসূল (সা) যেসব উক্তি করেছেন তার ভিত্তিতে ইসলামী আইন বিশারদগণ বলেন যে অমুসলিম নাগরিকদের নিরাপত্তা বিধান ওয়াযিব এবং তাদেরকে কষ্ট দেয়া হারাম। রাসুলুল্লাহ (সা) নাজরানবাসী খৃষ্টানদের সাথেযেইচুক্তি সম্পাদন করেন তাতে লিখেন, "নাজরানবাসী এবং তাদের সংগীরা আল্লাহ্ ও তীর রাসুলের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করছে তাদের ধন-সম্পদ, তাদের উপাসনালয় এবং আর যা কিছু তাদের আছে তার জন্যে।” আবু বকরের (রা) শাসনকালে খালিদ ইবন ওয়ালিদ হীরা-বাসীদের সাথেযেই চুক্তি সম্পাদন করেন তাতে লিখা ছিলো, “তাদের কোন উপাসনালয় ভাংগা হবে না। তাদের কোন দুর্গ ভাংগা হবে না।*” উমার (রা) জেরুসালেমবাসী খৃষ্টানদের সাথে সম্পাদিত চুক্তিপত্রে লিখে দেন, “ধর্মের ব্যাপারে তাদের উপর কোন বাড়াবাড়ি হবে না। তাদের কারো কোন অনিষ্ট করা হবে না।” ইসলামের দৃষ্টিতে একজন অমুসলিমের রক্ত একজন মুসলিমের রক্তের মতোই মূল্যবান। রাসূলুল্লাহর (সা) শাসনকালে একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করেছিলো। হত্যাকারীকে মৃত্যুদন্ড দেয়া হয়। 'ভুঁ৮ ইসলামের সোনালী যুঘ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।