এক ব্যক্তি জিজ্ঞেস করলো, কে?” তিনি বললেন, "তোমার আসম্মা।৷” সে বললো, "তারপর কে?” তিনি বললেন, ‘তোমার আসম্মা।” সে বললো, "তারপর কে?” তিনি বললেন, "তোমার আনম্মা।” সে বললো , "তারপর কে?” তিনি বললেন, "তোমার আব্বা” সহীহল বুখারী ইসলাম নারীকে যেসব মর্যাদা ও অধিকার দিয়েছে তা সবো্তভাবে ভারসাম্য পূর্ণ। পরিবার সংগঠনের মজবুতি, সামাজিক অনাচার রোধ এবং সার্বিক শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্যে এর চেয়ে উত্তম আর কোন ব্যবস্থাই হতে পারে না। ইসলামের নির্ধারিত মূলনীতির আলোকে ইসলামের স্বর্ণযুগে নারীযেই মর্যাদা ও অধিকার ভোগ করেছে আর কোন কালেই সে তা পায়নি। রাসুলুল্লাহর (সা) যুগে নারীর মর্যাদার কেমন স্বীকৃতি ছিলো তা উপলব্ধি করা যায় আবদুল্লাহ ইবনে উমারের (রা) একটি উক্তি থেকে। তিনি বলেন, "যদ্দিন রাসূলুল্লাহ জীবিত ছিলেন, তদ্দিন আমরা আমাদের স্ত্রীদের ব্যাপারে খুব সতর্ক হয়ে চলতাম যাতে আমাদের জন্যে কোন শাস্তিমূলক নির্দেশ অবতীর্ণ না হয়। রাসূলুল্লাহর (সা) ইন্তিকালের পর আমরা তাদের সাথে প্রাণ খুলে কথাবার্তা বলতে শুরু করি।” রাসূলুল্লাহর (সা) যুগে নারীর কর্মক্ষেত্র পুরুষের কর্মক্ষেত্র থেকে পৃথক ছিলো। উভয়ের মানসিক ও শারীরিক যোগ্যতানুসারে আল্লাহ্ রাবূল আলামীনই এই ব্যবস্থা নির্ধারিত করেছেন। সেই যুগে নারী যেমন তার অধিকার ভোগ করেছে, তেমনিভাবে নিষ্ঠার সংগে পালন করেছে তার উপর অর্পিত দায়িত্ব । খুলাফায়ে রাশেদীনের শাসনকালেও নারী ও পুরুষ বৈধ সীমার মধ্যে থেকে একে অপরের সাহায্য করেছে, সীমা অতিক্রম করে কেউ কারো কাজে হস্তক্ষেপ করেনি। স্থ'সলামের সোনালী যুগ ৩৫ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।