ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্যখন লোক আমাদের সামনে আসতো আমরা আমাদের চাদর মাথার উপর হতে চেহারার উপর টেনে দিতাম। তারা চলে গেলে আবার চেহারা খুলে দিতাম।” আবু দাউদ ইসলাম উলংগপনা ও বেহায়াপনার বিরোধী। উলংগপনা ও বেহায়াপনা সমাজে অনাচার ও ব্যতিচারের প্রসার ঘটিয়ে থাকে। আল্লাহ্র রাসূল (সা) বলেন, “যেসব নারী কাপড় পরিধান করেও উলংগ থাকে তাদের উপর আল্লাহ্র অভিশাপ।” ‘যেইনারী সুগন্ধি লাগিয়ে লোকদের মধ্যে গমন করে সে যেনাকারিনী।।” জামিউত তিরমিযী "যেসব নারী কাপড় পরেও উলংগ থাকে, অপরকে তুষ্ট করে এবং অপরের দ্বারা নিজেরা তৃষ্ট হয়, বুখতি উটের ন্যায় গ্রীবা বক্র করে ঠাকঠমকে চলে, তারা কখনোজান্নাতে প্রবেশ করতে পারবেনা। এমনকি জান্নাতের ঘ্রাণও পাবেনা।*। সহীহ মুসলিম ইসলাম নারীর অর্থনেতিক প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। প্রকৃতপক্ষে নারী-দাসত্বের প্রধান কারণ তার অর্থনৈতিক দুর্গতি। অর্থনৈতিক প্রতিষ্ঠা ছাড়া নারীর পক্ষে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখা সম্ভব নয়। তাই পারিবারিক জীবনের সূচনাতেই ইসলাম তার হাতে অর্থ তুলে দেয় মোহররূপে। তারপর তাকে দেয়া হয়েছে উত্তরাধিকারের অংশ। উত্তরাধিকার আইনে নারীকে পুরুষের অর্ধেক অংশ দেয়া হয়েছে। কারণ নারী স্বামীর নিকট থেকে মোহর ও ভরণপোষণ পায়। নারীর ভরণপোষণ স্বামীর উপর ওয়াযিব। নারী কোন ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে প্রচুর মুনাফা লাভ করলেও তার ভরণপোষণের দায়িত্ব স্বামীর উপরই থাকে। মা হিসেবে নারীর মর্যাদা তুলনাহীন। ইসলাম নারীর এই মর্যাদাকে সঠিকভাবে স্বীকৃতি দিয়েছে। সন্তানের নিকট মায়ের মর্যাদার গুরুত্ব কিতা বুঝাতে গিয়ে আল্লাহ্‌র রাসূল (সা) বলেন, স্নিশ্চয়ই আল্লাহ্‌ তোমাদের জন্যে তোমাদের মা-দের অবাধ্যাচরণ হারাম bd সহীহুল বুখারী : ৩৬ ইসলামের সোনালী যুগ www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।