ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

উহুদের যুদ্ধে আয়িশা (রা), ফাতিমা (রা),. উন্মু সুলাইম (রা), হুমনা বিনতে জাহাশ (রা) আয়মান (রা) এবং উন্মু আশ্মারা (রা) সৈনিকদের পানি পান করিয়েছেন এবং আহত সৈনিকদের পরিচর্যা করেছেন। রাসুলের (সা) যুগে উন্মু,আতীয়া (রা) ৭টি যুদ্ধে অংশ নেন। তিনি সৈনিকদের সামান পাহারা দিতেন, খাবার তৈরী করতেন এবং আহতদের পরিচর্যা করতেন। 'উমারের (রা) শাসনকালে আসমা বিনতে মুহাররমা নামের এক মহিলা আতর ব্যবসায়ীছিলেন। ইসলাম নারীকে পুরুযের সাথে অবাধ মেলামেশার অনুমতি দেয়নি। মাসজিদে নববীতে রাসূলের বক্তব্য শুনবার জন্যে আগত নারীদের জন্যে পৃথক বসার স্থানের ব্যবস্থা ছিলো। যুদ্ধক্ষেত্রে যেসব নারী যেতেন তীরা প্রধানতঃ মুহররাম আত্মীয়-স্বজন এবং স্বামীর সেবা করতেন। অন্যদের চিকিৎসার কাজে সাধারনতঃ শরীর স্পর্শ করা হতো না। সাজ-সৌন্দর্য প্রকাশ করার অধিকার নারীকে দেয়া হয়নি। সমাজের সুস্থতার ও শৃংখলা সংরক্ষণের জন্যে এই বিধান অত্যন্ত জরুরী। আল্লাহ্‌ বনেন, "তোমরা মর্যাদাসহকারে তোমাদের গৃহে অবস্থান কর এবং জাহিলিয়াহ যুগের নারীদের মতো সাজ- সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়ো না।” আল আহযাব "এবং মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিজেদের যৌনপবিত্রতা রক্ষা করে চলে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে শুধু এটুকু ছাড়া যা স্বতঃই প্রকাশ হয়ে পড়ে। এবং তারা যেন তাদের চাদর তাদের বুকের উপর টেনে দেয় এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে।* "হে নবী, তুমি তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিনদের স্ত্রীগণকে বলে দাও তারা যেন নিজেদের উপরে চাদরের খানিকটা অংশ ঝুলিয়ে দেয়।” আল আহযাব এরউদ্দেশ্যে মুখমন্ডলআবৃতকরণ। আয়িশা (রা) ইহরাম অবস্থায় বাহনে বসে পথ চলাকালের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইসলামের সোনালী যুগ ৩৫ www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।