পারলে শিশুর শিক্ষা জীবনের পরবর্তী স্তরগুলো অতিক্রম করা সহজতর হয়। আর গৃহশিক্ষার এই গুরুদায়িত্ব ইসলাম নারীকেই দিয়েছে। এরপর আসে শিশুর মানসিক সুস্থতার কথা। শিশু যদি মনস্তাত্বিক দিক থেকে সুস্থ রূপে গড়ে না উঠে তাহলে সে মানসিক ভারসাম্যহীন মানুষে পরিণত হয়। মানসিক ভারসাম্যহীন মানুষ সমাজ অংগনে কোন অবদান রাখতে পারে না। বরং সে নিজেই সমাজের বুকে নতুন আবর্জনারূপে গণ্য হয়। মনস্তাত্বিক জটিলতা একজন ব্যক্তির জীবনের সবচে’ বড়ো অভিশাপ। এই ধরনের ব্যক্তি সমাজের সুস্থতার পরিবর্তে অসুস্থতাই বাড়িয়ে তোলে। কাজেই সে নিজেও সমাজের জন্যে অভিশাপ রূপেই আত্মপ্রকাশ করে। মানব শিশুর এই দুর্ভাগ্যজনক পরিণতি দেখতে না চাইলে শিশুকালেই তার দিকে নজর দিতে হবে। রূঢ় আচরণ শিশুকে বিক্ষুক্ধ করে এবং সে মনস্তাত্বিক হৌচট খায়। শিশু মনের স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ বিকাশের জন্যে প্রয়োজন দরদ-ভরা আচরণ। মায়ের মনে আল্লাহ্ রাববুল আলামীন শিশুর জন্যে যেই সীমাহীন স্রেহ-মমতা সৃষ্টি করেছেন তার ছোয়া পেলেই শিশু পুলকিত হয় এবং তার ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে বিকশিত হয়। মায়ের স্নেহ মমতার কোন বিকল্প নেই। তাই আল্লাহ্ চান নারী গৃহে অবস্থান করে তার মনের মাধুরী মিশিয়ে তার সন্তানদেরকে গড়ে তুলুক এবং সমাজকে মানসিক ভারসাম্যপূর্ণ যুবক উপহার দিক। ইসলাম নারীকে প্রয়োজনে গৃহের বাইরে যাবার অনুমতি দিয়েছে। আল্লাহ্র রাসূল (সা) বলেন, "আল্লাহ্ তোমাদের বিশেষ প্রয়োজনে বাইরে যাবার অনুমতি দিয়েছেন।” সহীহল বুখারী। রাসূলুল্লাহ (সা) এক তালাক-প্রাপ্তা নারীকে বাগানে গিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে খেজুরের ডাল কাটার অনুমতি দিয়েছেন। আবুবকরের (রা) কন্যা যুবাইয়ের (রা) স্ত্রী আসমা (রা) ঘরের বাইরে গিয়ে ঘোড়াকে পানি ও খাবার দিতেন। খেজুর বীজ তুলে আনতেন। আবদুল্লাহ ইবনে মাসউদের (রা) স্ত্রীর কুটির শিল্প ছিলো। শিল্পদরব্য বিক্রয় করে তিনি সংসার চালাতেন। ৩৪ ইসলামের সোনালী যুগ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।