নিশ্চিন্ততা সৃষ্টি করতে পারে, ঘরে বসেই সে জিহাদের সওয়াব পাবে, এটাই তো স্বাভাবিক। নারীর কর্মক্ষেত্র নির্দিষ্ট করে দিয়ে আল্লাহ্ বলেন, "মর্যাদা সহকারে তোমরা তোমাদের গৃহে অবস্থান কর।” আল-আহযাব আল্লাহ্র রাসূল (সা) বলেন, স্ত্রী স্বামী গৃহের তত্বাবধায়ক।এই সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে।” সহীহুল বুখারী নারী গৃহে অবস্থান করলে গৃহের সৌন্দর্য বাড়ে, গৃহে শৃংখলা থাকে এবং বহু অনাকাংখিত খাতে অর্থব্যয় বন্ধ হয়। গভীরভাবে চিন্তা করলে বুঝা যায় বাইরে গিয়ে নারীযেই পরিমাণ অর্থোপার্জন করে তার চেয়ে বেশী অর্থকরী ভূমিকা সে গৃহে অবস্থান করেই পালন করতে পারে। তার অনুপস্থিতিতে গৃহের গুরুত্বপূর্ণ কাজগুলো এমনসব আনাড়ী হাতে তুলে দিতে হয় যারা অর্থের বিনিময়ে যেনতেন ভাবে কাজ সম্পাদন করে এবং এসব কাজে তাদের অন্তরের কোন স্পর্শ থাকে না। মুসলিম উন্মাহর ভবিষ্যত ও উত্তরাধিকারীগণ যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বীর পুরুষ রূপে গড়ে উঠতে পারে সেই জন্য ইসলাম মাতৃ-স্তনের দুধ শিশুকে খাওয়াবার নির্দেশ দেয়। বন্ধুতঃ মহান আল্লাহ্ কেবল শিশুর জন্যেই মাতৃ-স্তনে দুধের ঝর্ণাধারা সৃষ্টি করেন। শিশুর সবল ও সুঠাম দেহ গঠনের জন্যে মাতৃ-স্তনের দুধ সর্বোত্তম। মাতৃস্তনের দুধের কোন বিকল্প নেই। শিশুর জন্যে এই দুধ সবেত্তিম নিয়ামাত। এই নিয়ামাত ভোগ করার অধিকার আল্লাহ্ই শিশুকে দিয়েছেন। এই উপাদেয় খাদ্য গ্রহণের অধিকার তখনই রক্ষিত হতে পারে যখন শিশুর আসম্মা বাইরে অবস্থান না করে শিশুর কাছেই থাকে। শিশুর সবল ও সুঠাম দেহ গড়নের সংগে সংগে আসে শিশু শিক্ষার প্রশ্নটি। শিশুকে শিক্ষাদান করতে হলে চাই সীমাহীন ধৈর্য। আল্লাহই তুলানামূলক ভাবে সেই ধৈর্য পুরুষকে কম দিয়েছেন এবং নারীকে দিয়েছেন বেশী। শিশুর প্রাথমিক শিক্ষাই উচ্চশিক্ষার তিত্তি। গৃহ শিক্ষার মাধ্যমে এই ভিত্তি মজবুত করে দিতে 'সসলামের সোনালী যুগ ৩৩ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।