আল্লাহ্ আরো বলেন, "নারীর উপরে পুরুষের কিছুটা বেশী মর্যাদা আছে"! আল বাকারাহ একজন পুণ্যবতী নারীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ্ বলেন, "পুণ্যবতী নারী স্বামীর অনুগত এবং স্বামীর অনুপস্থিতিতে তার মর্যাদা রক্ষাকারিনী।” আন-নিসা ইসলাম নারীকে গৃহের রানী বানিয়েছে। বাইরে গিয়ে পুরুষ জীবিকা অন্বেষণ করবে, অর্থোপার্জন করবে। স্বামীর উপার্জিত অর্থ-সম্পদের দ্বারা গৃহের ব্যবস্থাপনার দায়িত্ব স্ত্রীর! স্বামী যদি প্রচুর অর্থোপার্জন করে অথচ তার গৃহের শৃংখলা বিধানের জন্যে স্ত্রী গৃহে না থার্কেঁিতা হলে স্বামীর এই অর্থোপার্জন শেষাবধি অর্থহীন হতেই বাধ্য। ইসলাম তাই গৃহকেই নারীর কর্মক্ষেত্র নির্ধারণ করেছে। বাইরের কাজ থেকে নারীকে মুক্ত করার উদ্দেশ্যেই তার উপর সালাতুল জুমুআ ফরয করা হয়নি। যুদ্ধে যাওয়া তার উপর ফরয নয়। জানাযায় অংশগ্রহণ করা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। মাসজিদে গিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করা তার জন্যে বাধ্যতামূলক নয়। : আনাস (রা) থেকে বর্ণিত। কিছু সংযর্যক মহিলা রাসূলুল্লাহর (সা) কাছে আরয করলো, “সব রকমের সওয়াব ও মর্যাদাতো পুরুষরাই লূটে নিচ্ছে- জিহাদে তারা যায়, আল্লাহ্র পথে বড় বড় কাজ তারাই সম্পন্ন করে, আমরা এমন কি কাজ করতে পারি যার ফলে আমরা পুরুষ মুজাহিদদের সমান সওয়াবের অধিকারী হতে পারি?” রাসূলুপ্লাহ (সা) বললেন, "তোমাদের মধ্যেযেই স্ত্রীলোক নিজের ঘরে স্থির হয়ে থাকবে সে মুজাহিদদের সমান সওয়াব পাবে।” -বাজজার যুদ্ধের ময়দানে একজন মুজাহিদ নিরুদ্বেগ মন নিয়ে তখনই ঝাঁপিয়ে পড়তে পারে যখন সে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকে যে তার স্ত্রী পূর্ণ নিষ্ঠাসহকারে আপন সত্তা, তার ঘর এবং সন্তানদের তত্ত্বাবধান করবে। যেই স্ত্রী স্বামীর মনে এই ৩২ ইসলামের সোনালী যুগ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।