ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

নারীর সর্ধাদা সংরক্ষণ আল্লাহ্‌ রাবূল আ’লামীন পুরুষ ও নারীকে পরস্পরের পরিপূরক রূপে সৃষ্ট করেছেন। আল্লাহ্‌ বলেন, "স্ত্রীগণ তোমাদের ভূষণ। তোমরা তাদের ভূষণ।” আল-বাকারাহ "আল্লাহ্‌ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি লাত করতে পার। এবং তিনিই তোমাদের মধ্যে ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টি করেছেন।” আর-ক্লম পুরুষের জীবনে তার স্ত্রীর গুরক্ষ্ব অপরিসীম। যেই পুরুষ উত্তম স্ত্রী লাত করে সে আন্গাহ্র একটি খাস নিয়ামত লাভ করে থাকে। আল্লাহ্র রাসূল (সা) বলেন, "দুনিয়ায় সর্বোৎকৃষ্ট নিয়ামাত হচ্ছে সদগুণ সম্পন্নাস্ত্রী।” নাসায়ী স্বামী গ্রহণের ব্যাপারে নারীর উপর জবরদস্তি করা ইসলাম সম্মত নয়। এই সম্পর্কে আল্লাহ্‌ বলেন, “কোন নারীর ইচ্ছার বিরুদ্ধে তার কর্তা বনে যাওয়া বৈধ নয়।” আল্লাহ্র রাসূল (সা) বলেন, স্কুমারীকে তার সন্মতি ছাড়া বিয়ে দিয়ো না।” ইসলাম পুরুষের উপর নারীর অধিকারের স্বীকৃতি দিয়েছে। আল্লাহ্‌ বলেন, "নারীর উপর পুরুষের যেমন অধিকার আছে, পুরুষের উপর নারীর তেমনি অধিকার আছে”। আল-বাকারাহ তবে পারিবারিক ও সামাজিক শৃংখলার খাতিরে মহান সনষ্টা পুরুষকে নারীর উপর কর্তৃত্ব অধিকার দিয়েছেন। আল্লাহ্‌ বলেন, "পুরুষ নারীর উপর কর্তৃত্ব অধিকার সম্পন্ন।/* আন-নিসা “ইসলামের সোনালী যুগ ৩১ www.pathagar.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।