শাসকের জন্যে সবচেয়ে বড়ো বিনিয়োগ হচ্ছে জনগণকে তাদের সংকট কালে সাহায্যকরা।” আলী (রা) বাইতুল মালের অর্থ বন্টনের জন্যে বৃহস্পতিবারকে নিদিষ্ট করে দেন। সেই দিন সকলে অর্থলাভ করে জাতীয় ছুটির দিন শুক্রবার বেশ আনন্দে কাটাতেন। খুলাফায়ে রাশিদীন বাইতুল মালের রক্ষক ছিলেন, তক্ষক ছিলেন না। খুলাফায়ে রাশিদীন অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। কিন্তু বাইতুল মাল থেকে একজন সাধারণ নাগরিকের সমতুল্য অর্থই তীরা নিতেন। কোন অবস্থাতেই বেশী অর্থ নিতে প্রস্তুত ছিলেন না। খুলাফায়ে রাশিদীন কেবল নিজেরাই সাদাসিধে জীবন যাপন করতেন না, তাদের নিযুক্ত গতর্ণরগণ যাতে আড়শ্বরহীন্ জীবন যাপন করে সেদিকে কড়া নজররাবতেন। উমার (রা) নিযুক্তিকালে গভর্ণরদের কাছ থেকে ওয়াদা নিতেন যে তারা তুর্কী ঘোড়ায় চড়বে না, দামী পোশাক পরবে না, মিহি ময়দার রুটি খাবে না এবং দরজায় দারোয়ান রাখবেনা। উসমান (রা) গতর্ণরদের উদ্দেশ্যে প্রেরিত এক ফরমানে বলেন, "তোমরা আল্লাহ্ ও রাসূলের আনুগত্য করার ফলে দুনিয়ায় উচ্চ মর্যাদা লাভ করেছো। সাবধান, দূনিয়া যেন তোমাদেরকে জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে নাপারে।” আলী (রা) তাঁর একজন গভর্ণরকে লিখেন, "যেটাতে সকলের সমান অধিকার রয়েছে তা কখ্খনো নিজের জন্যে নিদিষ্ট করে নিয়ো না।” +৩০ ইসলামের সোনালী যুগ ' www.pathagar.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।