ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুলমালে জনগণের অধিকার সংরক্ষণ রাসূলুল্লাহর (সা) শাসনকালে বাইতুলমালের আয়ের উৎস ছিলো প্রধানতঃ পাঁচটি। যথা, মালে গানীমাহ, ফাই, যাকাত, জিযিয়া এবং খারাজ। যাকাত যে এলাকা থেকে আদায় হতো প্রধানতঃ সেখানকার অভাব্গ্রস্তদের মধ্যেই বন্টন করা হতো। রাসূলুল্লাহর (সা) সময়ে কোন সম্পদ বাইতুলমালে জমা হলেই তিনি অস্থির হয়ে উঠতেন এবং স্বল্তম সময়ের মধ্যে সেই সম্পদ অভাব্গ্রস্তদের মধ্যে বিতরণ করে তবে তিনি স্বস্তির নিশ্বাস ফেলতেন। আবু বকরের (রা) শাসনকালেও উপরোক্ত উৎসগুলো থেকেই বাইতুল মালে সম্পদ জমা হতো। রাষ্ট্রীয় ব্যয়ভার বহনের পর বাকী সব অর্থই জনগণের মধ্যে বন্টন করে দেয়া হতো। উমারের (রা) শাসনকালে বাইতুলমাল খুব সমৃদ্ধ হয়। তাঁর সময়ে বাণিজ্য শুষ্ক প্রবর্তিত হয়। শুন্ধ ব্যবস্থা উন্নত করার জন্যে তিনি বিভিন্ন অঞ্চলে শুক্ অফিস স্থাপন করেন। রাষ্ট্রের বিভিন্ন স্থানে শাখা বাইতুলমাল স্থাপিত হয়। উসমানের (রা) শাসনকালেও বাইতুলমাল খুব সমৃদ্ধ ছিলো। তিনি ব্যবসা- বাণিজ্যের প্রসারকপল্পে বাইতুলমাল থেকে সুদবিহীন খণ প্রদান প্রবর্তন করেন। আলী (রা) বলেন, “কর আদায়ের ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে যে করের চেয়ে করদাতার কল্যাণের গুরুত্ব বেশী।........ যেই শাসক জমির উর্বরতা ও জনগণের সমৃদ্ধির উপর নজর না দিয়ে কেবল কর আদায়ের জন্যে ব্যস্ত থাকে সে অবশ্যস্তাবীরূপে ভূমি, রাষ্ট্র ও জনগণের ধ্বংস ডেকে আনে।৷....... যদি জনগণ বেশী কর আরোপের অভিযোগ আনে কিংবা প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি, সেচ ব্যবস্থার বিপর্যয়, পোকার আক্রমণ, বন্যা ইত্যাদির শিকার হয়ে পড়ে তাহলে তুমি তাদের কষ্ট সহানুভূতির সাথে বিবেচনা করবে এবং তাদের অবস্থার উন্নতিকল্পে তাদের কর কমিয়ে আনবে।....... কর কমানোর কারণে রাষ্ট্রীয় তহবিলের সংকোচন যেন তোমাকে বিচলিত না করে। কেননা একজন ইসলামের সোনালী যুগ ২৯৷ www.pathagar.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।