ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

ভীড়ের চাপে এক ক্রীতদাস জাবালার দামী পোশাকের কিয়দংশ পদদলিত করে। জাবালা তার গালে চড় বসিয়ে দেয়। যথাসময়ে ক্রীতদাস উমারের (রা) নিকট নালিশ করে। উমার (রা) জাবালাকে ডেকে সব কথা শুনে রায় দেন, “হয় ক্রীতদাসকে আপনার গালে অনুরূপ একটি চড় মারতে দিন, নয়তো তাকে ক্ষতিপূরণ দিন।” মিসরের গতর্ণর আমর ইবনুল আসের (র!) পুত্র কপ্ট সম্প্রদায়ের এক ছেলের গালে চড় লাগায়। বিচার চাওয়া হয় উমারের (রা) নিকট। তিনি নিদেশ দিলেন কপ্ট ছেলেটি গভর্ণরের ছেলের গালে অনুরূপ চড় লাগাবে। কেউ কেউ আপত্তি তোলে। উমার (রা) বলেন, "কতকাল তোমরা মানুযকে গোলাম করে রাখতে চাও? তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন মানুষরূপে জন্ম দিয়েছে।” আলীর (রা) শাসনকালে তীর একটি হারিয়ে যাওয়া বর্ম এক ইয়াহ্‌দীর কাছে পাওয়া যায়। আলী (রা) বিচারকের দ্বারস্থ হন। পুত্র ও গোলাম ছাড়া অন্য কোন সাক্ষী হাজির করতে না পারায় বিচারক মামলা খারিজ করে দেন। বুলাফায়ে রাশিদীন নিজেদেরকে আইনের উর্ধে মনে করতেন না। বিচারক নিযুক্ত করার দায়িত্ব পালন করতেন রাষ্ট্রপ্রধান। কিন্তু বিচারকগণ ইনসাফের দাবী অনুযায়ী রাষ্ট্র-প্রধানের বিরুদ্ধে নিঃসংকোচে রায় প্রদানের স্বাধীনতা ভোগ করতেন। রাসূলুল্লাহর (সা) সময়ে স্বতন্ত্র পুলিশ বাহিনী ছিলো না। তবে অপরাধীকে ধরে আনার দায়িত্ব পালন করতেন কায়েস ইবনে সা’দ (রা)। আর মৃত্যুদন্ড প্রাপ্ত অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করতেন যুবাইর ইবনুল আওয়াম (রা), আলী ইবনে আবু তালিব (রা), মিকদাদ ইবনে আসওয়াদ (রা), মুহান্মাদ ইবনে মাসলামা (রা), আসিম ইবনে সাবিত (রা) এবং যাহহাক ইবনে সুফিয়ান কিলাবী (রা)। আবু বকরের (রা) শাসনকালেও স্বতন্ত্র পুলিশ বাহিনী গড়ে উঠেনি। উমারের (রা) শাসনকালে পুলিশ বাহিনী গড়ে উঠে। আলীর (রা) শাসনকালে পুলিশ বাহিনীর নাম হয় শুরতাহ এবং এই বিভাগের প্রধান কর্মকর্তাকে বলা হতো সাহিবুশশুরতাহ। বাজার পরিদর্শন, .ওজন ও মাপ নিয়ন্ত্রণ এবং অপরাধ দমন এই বিভাগের কাজের অন্তর্ভুক্ত ছিলো। ‘২৪ ইসলামের সোনালী যুগ www.pathagar.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।