ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

(8) যতক্ষণ পর্যন্ত না একটা অভিযোগের এদিক ও সেদিক আগাগোড়া যাচাই করা হচ্ছে ততক্ষণ পর্যত্ত তাদের নিশ্চিত হওয়া অনুচিত, যখন অমস্পষ্টতা ও দ্বন্থ দেখা দেয় তখন আরো বিস্তৃত অনুসন্ধান চালিয়ে বিষয়গুলো স্পষ্ট করে নিয়ে তার পর রায় দিতে হবে। (৫) তাদের অবশ্যই যুক্তি প্রমাণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে এবং তাদের কখনোই মামলাকারীর দীর্ঘ কৈফিয়াত শুনানোর ব্যাপারে অধৈর্য হলে চলবে না। বিশদ বিবরণের সুক্ষ নিরীক্ষণে এবং বিষয়বস্তু বিশ্লেষণের মাধ্যমে মিথ্যা থেকে সত্যে উপনীত হবার কাজে অবশ্যই ধীরস্থির এবং অধ্যবসায়ী হতে হবে। আর এভাবে যখন সত্য আবিষ্কৃত হবে তখন তাদের নির্ভয়ে রায় প্রকাশ করে বিবাদের ইতি টানতে হবে। (৬) যাদের প্রশংসা করা হলে আত্ম্দপী হয়ে ওঠে, যারা তোষামোদে গলে যায়, এবং চাটুকারিতা ও প্ররোচনায় বিপথগামী হয় তাদের মধ্যে. কেউ বিচারক হওয়া উচিত নয়। ইসলাম আইনের শাসনে বিশ্বাসী। আর আইনের চোখে সবাই সমান। আল্লাহ্র রাসূলের (সা) শাসনকালে ফাতিমা নাশ্মী এক উচ্চবংশীয় মহিলা চুরির অপরাধে গ্রেফতার হয়। উচ্চবংশীয়া হওয়ার কারণে কেউ কেউ তার লঘু শাস্তির কথা বলছিলো। রাসূল (সা) ঘোষণা করলেন, আল্লাহ্র কসম, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি এই অপরাধ করতো, তাকে শাস্তি থেকে রেহাই দেয়া হতোনা।* একদিন আমীর্প মুমিনীন উমার (রা) এবং উবাই ইবনে কা’বের (রা) মধ্যে কোন এক বিষয়ে বিবাদ ঘটে। উবাই মদীনার বিচারক যায়িদ ইবনে সাবিতের নিকট মুকাদ্দামা দায়ের করেন। সমন পেয়ে উমার (রা) আদালতে হাজির হন। একজন সাধারণ আসামীর মতোই আচরণ করা হয় তীর সঙ্গে। রোমান সাম্রাজ্যের অন্যতম প্রদেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে খৃষ্টান আরবদের বসতি ছিলো। এই অঞ্চলের যুবরাজ জাবালা সেনাপতি আবু উবাইদাহর নিকট ইসলাম গ্রহণ করে মদীনায় আসেন। উমার (রা) তীকে নিয়ে হজ্ব করতে মক্কায় যান। ইসলামের সোনালী যুগ &৭ www.pathagar.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।