সুবিচার ও আইনের শাসন আল কুরআনে আল্লাহ্ বলেন, সআল্লাহ্ তোমাদেরকে ন্যায় বিচার ও ইহ্সানের নির্দেশ দিচ্ছেন”। নবীর (সা) উপস্থিতিতে বিচার বিভাগের সর্বোচ্চ আসনে নবী ছাড়া আর কারো আসীন হওয়ার প্রশ্নই উঠেনা। তাই মদীনা রাষ্ট্রের প্রধান বিচারপতিও ছিলেন মুহাম্মাদ (সা)। রাসূলুল্লাহর (সা) সময়ে মাঝে মধ্যে বিচার ফায়সালার দায়িত্ব পালন করেছেন আবু বকর (রা), উমার (রা), উসমান (রা), আলী (রা), আবদুর রহমান ইবনে আউফ (রা), উবাই ইবনে কা’ব (রা) এবং মুয়ায ইবনে জাবাল (রা)। আল্লাহ্র রাসূল (রা) বাযান ইবনে সামানকে ইয়েমেনে, মুহাজির ইবনে উমাইয়াকে কিন্দা ও ফাদাক এলাকায়, যিয়াদ ইবনে লবীদূল আনসারীকে হাজরামাউতে, আবু মুসা আলআশয়ারীকে যুবায়দ, যামআ ও আদন অঞ্চলে, সুফিয়ানকে তাইমা-য়, ইত্তাব ইবনে উসাইদকে মক্কায়, আমর ইবনুল আসকে আসশ্মানে এবং আলা ইবনে হাদরামীকে বাহরাইনে গভর্ণর নিযুক্ত করেন। আইন শৃংখলা সংরক্ষণের সাথে সাথে তারা বিচার ফায়সালাও করতেন। আবু বকরের (রা) শানসনকালে তিনি নিজেই ছিলেন প্রধান বিচারপতি এবং বিভিন্ন অঞ্চালে নিযুক্ত গভর্ণরগণ বিচার ফায়সালার দায়িত্বও পালন করতেন। তীর শাসনকালে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা উপড়িয়ে ফেলারযেই ভয়াবহ ঘূর্ণি সৃষ্টি হয়েছিলো তার মুকাবিলায় তীকে অনেক সময খরচ করতে হয়। তদুপরি তীর শাসনকালই ছিলো মাত্র দু'বছর তিন মাস। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচারের জন্যে বিকল্প কোন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তিনি পাননি। কিন্তু উন্নত মানের ব্যক্তিদের হাতে প্রশাসন ও বিচারের দায়িত্ব ন্যস্ত থাকায় সুবিচার বিন্দুমাত্রও বিদ্বিত হয়নি। হসলামের সোনালী যুগ ২৫ www.pathagar.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।