ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

নাগরিকদের মৌলিক প্রয়োজন পূরণের জন্য আমীরুল মুমিনীনগণ কেমন সচেতন ছিলেন তা নিপ্লের কয়েকটি টরক্তি থেকে সুস্পষ্ট হয়ে উঠে। উমার (রা) বলেন, “যদি ফুরাত নদীর তীরেও একটি কুকুর অনাহারে মারা যায়, উমারকে তার জন্যে আল্লাহ্‌র নিকট জওয়াব দিতে হবে।” আলী (রা) একজন গভর্ণরকে লিখেন, "দরিদ্রদের মধ্যে শ্রেষ্ঠতম শ্রেণী হচ্ছে পংগু ও ছিন্নমূল গোষ্ঠী। তারা অন্যান্য মানুষের নিকট থেকে সাহায্য ও সহযোগিতা পাবার যোগ্য।” আমীরুল মুমিনীনকে প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব পাবার অধিকার ছিলো সকলের। এই প্রসংগে একটি উদাহরণই যথেষ্ট। একদিন উমার (রা) মাসজিদে দীড়িয়ে ভাষণ দিতে যাচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি দীড়িয়ে বললো, "আমি আপনার কথা শুনবো নাযেইপর্যন্ত না আপনি আমার প্রশ্নের জবাব দেন।” উমার (রা) তার প্রশ্ন জানতে চাইলেন। লোকটি বললো, "বাইতুলমাল থেকে আমরা একখন্ড করে কাপড় পেয়েছি এবং সেই কাপড়ে আমাদের জামা হয়নি! কিন্তু আপনার গায়েসেইকাপড়েরই জামা দেখতে পাচ্ছি।” আবদুল্লাহ ইবনে উমার (রা) দীড়িয়ে বলেন, "সকলের মতো আমিও একখন্ড কাপড় পেয়েছিলাম। আমার অংশটুকু আমি আব্বাকে দিয়েছি।” সেই কালের দু’টো বৃহৎ শক্তি রোম সায্রাজ্য ও ইরান সাগ্রাজ্য যীর ভয়ে কীপতো সেই আমীরুল মূুমিনীনের সামনে হক কথা বলতে একজন মুমিনের মনে বিন্দুমাত্র ভয়ও আসতো না। হজ্জ বিশ্ব মুসলিমের সম্মেলন। খুলাফায়ে রাশিদীনের যুগে বিশাল ইসলামী রাষ্ট্রের দূর দূরাস্ত থেকে মুসলিমগণ মক্কা ও মদীনায় আসতেন। সেই সময়ে আমীরুল মুমিনীন তীঁদের সামনে উপস্থিত হতেন। যার যা অভিযোগ বা প্রশ্ন ত! তীকেজানানো হতো। এরপর আসে একাস্ততা রক্ষা করার অধিকারের কথা। প্রতিটি মানুষের পারিবারিক একাস্ততা পূর্ণাঙ্গতাবে সংরক্ষিত ছিলো। এই একান্ততার হিফাজাতের তাকিদ করে আল্লাহ্‌ বলেন, “নিজের গৃহ ছাড়া কারো গৃহে অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবেশ করবেনা।* ইসলামের সোনালী যুগ ২৩ www.pathagar.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।