ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতো সকলে। যেই কোন ব্যক্তি তার মনের কথা নিঃসংকোচে ব্যক্ত করতে পারতো। সুস্পষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা যেত না। রাসূলুল্লাহর (সা) যুগে একবার এক ব্যক্তিকে গ্রেফতার করে আনা হয়। গ্রেফতারকারী কোন সুষ্পষ্ট কারণ দেখাতে ব্যর্থ হলে আল্লাহ্র রাসূল (সা) বন্দীকে তখুনি মুক্তি দেয়ার নির্দেশদেন। জনগণের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে উমার (রা) গভর্ণরদেরকে বলেন, "মনে রেখো, আমি তোমাদেরকে জনগণের উপর উৎপীড়ক ও প্রভু নিযুক্ত করিনি। আমি তোমাদেরকে নেতারূপে পাঠিয়েছি যাতে জনগণ তোমাদের উদাহরণ অনুসরণ করতে পারে। তাদেরকে তাদের অধিকার দাও। তাদেরকে মারধোর করে অপমানিত করোনা। তাদেরকে অযথা প্রশংসা করে অহমিকার শিকারে পরিণত করো না। তাদের সম্মুখে দরজা বন্ধ করে রেখোনা। কারণ তাতেধনীগণ দরিদ্বদেরকে খেয়ে ফেলবে”। উসমান (রা) তাঁর এক ফরমানে উল্লেখ করেন, “মনে রেখো আল্লাহ্‌ শাসকদের উপর দায়িত্ব দিয়েছেন তীর সৃষ্ট মানুষদের রক্ষণাবেক্ষণের জন্যে, তাদেরকে শোষণ করার জন্যে নয়।” আলী (রা) তীর এক গতর্ণরকে লিখেন, "একজন শাসকের জন্যে এটাই সবচাইতে বড় আনন্দ যে তার: দেশ ন্যায়নীতি ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং শাসকের প্রতি নাগরিকদের মনে আস্থা ও ভালোবাসা বিরাজ করছে।” ইসলামের স্বর্ণযুগে প্রত্যেক ব্যক্তির অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার ছিলো। অন্ন, বস্তু, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষালাভের জন্যে জনগণকে বিচলিত হতে হতো না ।এই গুলোর নিশ্চয়তা বিধানের দায়িত্ব ছিলো সরকারের। আল্লাহ্‌ বলেন, “এবং তাদের (ধনীদের) ধন-সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিত ব্যক্তিদের অধিকার রয়েছে।” ইসলামী রাষ্ট্রের কর্ণধারগণ ধনীদের সম্পদের অংশ বিশেষ আদায় করে তা দরিদ্রদের মধ্যে সুষমভাবে বন্টন করে দিতেন। ২২ ইসলামের সোনালী'স্বুগ www.pathagar.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।