ইসলামী রাষ্ট্রের প্রত্যেক ব্যক্তির আযাদ জীবন যাপন করার অধিকার স্বীকৃত ছিলো। কাউকে দাসে পরিণত করার অধিকার কারো ছিলনা। আল্লাহ্ বলেন, "এই অধিকার কোন মানুষের নেই যাকে কিতাব, হুকুম ও নবুওয়াতের মতে! মূল্যবান সম্পদ দেয়া হয়েছে-যে সে লোকদেরকে আল্লাহ্ ছাড়া আর কারো দাস হতে বলবে।” আল্লাহ্ বললেন, "শেষ বিচারের দিন আমি তিন ব্যক্তির দুশমন হবোঃযেই ব্যক্তি আমার নামে চুক্তি করে তা তংগ করেছে, যে আযাদ ব্যক্তিকে বিক্রি করে মূল্য খেয়েছে এবংযেই ব্যক্তি মজুর দিয়ে পুরোপুরি কাজ আদায় করে নিয়েছে, কিন্তু তাকে পারিশ্রমিক দেয়নি।” সহীহুল বুখারী যখন সারা দুনিয়ায় ক্রীতদাস ব্যবসা জমজমাট তখন. এই ঘোষণা ছিলে৷ নিঃসন্দেহে বিপ্রবাতুক। নতুন করে কাউকে দাস বানানোর কোন উপায় ইসলামী রাষ্ট্রে ছিলো না। তদুপরি দাস আযাদ করে দেবার পক্ষেই ছিলে৷ ইসলামের বক্তব্য। আল্লাহ্র রাসুল (সা) বলেন, "যেই ব্যক্তি ইসলাম গ্রহণকারী কোন ক্রীতদাসকে আযাদ করবে আল্লাহ্ তার এক একটি অঙ্গের পরিবর্তে আযাদ কারীর এক একটি অঙ্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।” সহীহুল বুখারী, সহীহ মুসলিম রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে সকল মানুষই অপর মানুষের দাসত্ব থেকে মুক্ত ছিলো। একমাত্র আল্লাহ্ রাবূল আলামীনের দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব তাদের করতে হতো না। সেই রাষ্টে প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার স্বীকৃত ছিলো। যেই কোন নারী বা পুরুষ তার প্রতি কৃত খুল্মের প্রতিকার লাভের জন্যে অবাধে বিচারকের সামনে উপস্থিত হতে পারতো। ইয়ললামের সোনালী যুগ ২১ www.pathagar.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।