মানবাধিকার সংরক্ষণ রাসূলুল্লাহর (সা) প্রতিষ্ঠিত রাষ্ট্রে প্রতিটি নর-নারীর মৌলিক মানবাধিকার সংরক্ষিত ছিলো। প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার স্বীকৃত ছিলো। কারো জানের ওপর হাত তোলা আল্লাহ্ কঠোরভাবে নিষেধ করেছেন। "তোমরা কোন প্রাণ হত্যা করো না আইন সম্মত প্রয়োজন ব্যতিরেকে।” বনী ইসরাইল শুধ বেঁচে থাকার অধিকারই নয়, প্রতিটি নাগরিকের সম্পদ ও ইযযতের নিরাপত্তা লাভের অধিকারও ছিলো। এই সম্পর্কে আল্লাহ্র রাসূল বলেন, “নিশ্চয়ই আল্লাহ্ তোমাদের রক্ত (জান), ধন-সম্পদ ও ইযযত-আক্র ঠিক তেমনিভাবে হারাম করে দিয়েছেন, তোমাদের আজকের দিন, এই মাস এবং এই শহর যেমন পবিত্র ও সম্মানিত।” ইসলামী রাষ্ট্রের কর্ণধারগণ মানুষের জান, মাল ও ইযযতের নিরাপত্তা বিধানের যাবতীয় পদক্ষেপই গ্রহণ করেছেন। ইচ্ছাকৃতভাবেষেই ব্যক্তি কাউকে হত্যা করতো, মুসলিমদের সাথেযেই ব্যক্তি যুদ্ধরত হতো, ইসলামী রাষ্ট্র ধ্বংস করার ষড়যন্ত্রে যে লিপ্ত হতো, যেই বিবাহিত পুরুষ বা নারী ব্যভিচার করতো অথবা যেই ব্যক্তি ইসলাম ত্যাগ করতো ইসলামী শারীয়াহর নির্দেশ মুতাবিক তাকে হত্যা করা হতো। এ ছাড়া হত্যা বা আত্মহত্যা করা যে হারাম তা সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করতো। সেই রাষ্ট্রে প্রতিটি নাগরিককেই সম্মানের চোখে দেখা হতো। কেননা প্রত্যেকটি মানুষকেই আল্লাহ্ সম্মানের আসন দান করেছেন। আল্লাহ্ বলেন, =আমি আদম-সন্তানদেরকে সম্মানিত করেছি।” করা আল্লাহ্র প্রতি ঈমান পোষণকারী কোন ব্যক্তির পক্ষে সম্ভবপর নয়। ২০ ইসলামের সোনালী যুগ www.pathagar.com
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।