যাবতীয় কর্মকান্ডের চুলচেরা বিশ্লেষণ হবে। পৃথিবীর জীবনে কর্তব্য পালন সম্পর্কে যাদের রিপোর্ট সন্তোষজনক হবে তাদেরকে জান্নাতে বসবাস করতে দেয়া হবে। আর যাদের রিপোট অসন্তোষজনক হবে তারা নিক্ষিপ্ত হবে জাহামন্নামে। এই জীবন দর্শনকে ভিত্তি করেই মুমিনের জীবন গড়ে উঠে। এই জীবন দর্শনের ভিত্তিতে মুমিন যখন তার আত্মগঠন, পরিবার গঠন, দল গঠন ও রাষ্ট্র- গঠন করে তখন সামষ্টিক জীবনে, সুখ, শান্তি, নিরাপত্তা এবং পবিত্রতা প্রতিষ্ঠিত হয়। মুমিনগণযেই জীবনদর্শন মুতাবিক জীবন গড়ে তুলে দুনিয়ার জীবনের কল্যাণ এবং আখিরাতের মুক্তি পথের সন্ধান পেলো সেই জীবন দর্শন তারা তাদের সন্তানদেরকে শিখিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ভবিষ্যত জেনারেশনকে গড়ে তোলার ক্ষেত্রে পারিবারিক শিক্ষার ভূমিকা অনেক বড়ো, এতে কোন সন্দেহ নেই। কিন্তু এই শিক্ষাই যথেষ্ট নয়। তাই পূরিবারের বাইরে আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে। নবুওয়াত-প্রাপ্তির পর মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) মক্কার লোকদের নিকট ইসলামের মর্মবাণী পৌছাতে থাকেন। একজন দু’জন করে সত্য সন্ধানী মানুষেরা আল্লাহ্র রাসূলের (সা) সংগী হতে থাকেন। ইসলাম গ্রহণকারী এসব ব্যক্তিকে ইসলামের যাবতীয় জ্ঞান দেবার জন্যে একটি সুষ্ঠু ব্যবস্থা থাকার প্রয়োজন ছিলো। এই প্ৰয়োজন পূরণের জন্যে আল্লাহ্র রাসূল (সা) নিজের গৃহ ব্যবহার করেন। পরে সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত আরকাম ইবনে আবুল আরকামের (রা) গৃহটিকে বেছে নেন। ইয়াস্রিব বা মদীনার একদল লোক ইসলাম গ্রহণ করার পর তাদেরকে ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয়ার উদ্দেশ্যে আল্লাহ্র রাসূল (সা) মুসয়াব ইবনে উমাইরকে (রা) ইয়াসবির পাঠান। লোকদের ঘরে ঘরে গিয়ে তিনি ইসলামের জ্ঞান বিতরণ করতেন। রাসূলুল্লাহর (সা) যুগে মাসজিদে নববীর গা ঘেষে ছিলো সুফ্্ফাহ- রাজধানীতে মুসলিমদের প্রধান শিক্ষা নিকেতন। বেশ কয়েকজন. সাহাবী সার্বক্ষণিক ভাবে এখানে আল-কুরআন ও আল হাদীস চচচা করতেন। যারাই তীদের কাছে আসতো তাদেরকে জ্ঞানদান করতেন। ১৮ ইসলামের সোনালী যুগ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।