ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আদৰ্শ শিক্ষাব্যবস্থা প্রবর্তন ইসলাম জ্ঞান-চর্চার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে থাকে। প্রকৃত পক্ষে কোন মানবগোষ্ঠী জ্ঞান চর্চা না করে মানব জাতির নেতৃত্বের আসন পেতে পারে না। আল্লাহ্‌ বলেন, "তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইল্‌ম লাভ করেছে আল্লাহ্‌ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন।” “আল্লাহ্র বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা সত্যিকার জ্ঞানী।” আল্লাহ্র রাসূল (সা) বলেন, "আল্লাহ্‌ যখন কোন ব্যক্তির কল্যাণ করতে চান তখন তাকে দ্বীনের ইলম দান করেন” সহীহল বুখারী, সহীহ মুসলিম "ইলম হাসিলের জন্যযেই ব্যক্তি ভ্রমণ করে আল্লাহ্‌ তার জন্যে জান্নাতের পথ সুগম করেদেন।” সহীহ মুসলিম "যেই ব্যক্তি ইসলামকে সঞ্জীবিত করার লক্ষ্যে জ্ঞান অর্জন করতে করতে মৃত্যুবরণ করে জান্নাতে তার এবং নবীদের মধ্যে মাত্র একটি স্তরের পার্থক্য হবে।” -দারেমী ইসলামী শিক্ষার লক্ষ্য হচ্ছে আদম-সসন্তানদের বিশ্ব-লোক, বিশ্ব-লোকের সষ্টা, বিশ্বলোকে মানুষের অবস্থান, পৃথিবীর জীবনে মানুষের কর্তব্য, মানব জীবনের পরিণতি এবং সর্বোত্তমভাবে তার কর্তব্য পালনের উপায় ও পদ্ধতি সম্পর্কে ওয়াকিফহাল করে তোলা। ইসলাম ঘোষণা করে যে আল্লাহ্‌ সর্বশক্তিমান। তিনি একমাত্র সার্বভৌম সত্তা! বিশ্বলোকের একটি অংশ এই পৃথিবী। আল্লাহ মানুষকে পৃথিবীতে তীর' খালীফাহ বা প্রতিনিধি নিযুক্ত করেছেন। মানুষ এই পৃথিবীতে আল্লাহ্‌-প্রদত্ত ক্ষমতা-ইখতিয়ার প্রয়োগ করবে। আল্লাহ্‌-প্রদত্ত বিধান অনুযায়ী আত্মগঠন, পরিবার গঠন, দল গঠন এবং রাষ্ট্রগঠন করবে। এক সময়ে ভেংগে দেয়া হবে গোটা বিশ্ব-সৃষ্টি। তারপর নতুনভাবে একে গড়া হবে। এই নতুন অংগনে উদিত করা হবে দুনিয়ার সকল মানুষকে। সেখানে পৃথিবীর জীবনের ইসলামের সোনালী যুগ ১৭ www.pathagar.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।