পরামর্শ ভিত্তিক শাসন আল কুরআনে আল্লাহ্ বলেন, স্তাদের, (অর্থাৎ মুমিনদের) সামষ্টিক কাজকর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয়।” আশ্শূরা এমনকি আল্লাহ্ তীর রাসূলকে (সা) নির্দেশ দেন, "সামষ্টিক কাজ কর্মে তাদের সাথে পরামর্শ কর। অবশ্য কোন বিষয়ে তোমার মত যদি সুদৃঢ় হয়ে যায় তাহলে আল্লাহ্র উপর ভরসা কর।” আলে ইমরান রাসূলুল্লাহ (সা) বিভিন্ন জরুরী বিষয়ে ওহীদ্বারা নির্দেশিত না হলে সিদ্ধান্ত গ্রহণের আগে সাহাবীদের সংগে পরামর্শ করতেন। বদর যুদ্ধে মুসলিম সেনাদের শিবির স্থাপনের স্থান নির্বাচন এবং উহুদ যুদ্ধের প্রাক্কালে রণাংগণ নির্বাচনের ক্ষেত্রে তিনি সাহাবীদের পরামর্শ গ্রহণ করেছেন। খুলাফায়ে রাশিদীনও মাজলিসে শূরার সাথে পরামর্শ না করে কোন বড়ো রকমের পদক্ষেপ গ্রহণ করেননি। তারা আল্লাহ্র নির্দেশ এবং রাসূলের (সা) সুন্নাতের তিত্তিতে বিভিন্ন জরুরী বিষয়ে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুসলিম উন্মাহর শুরা বা পরামর্শ দানের অধিকার অক্ষুণ্ন রেখেছেন। মুসলিমদের ব্যাপারসমূহ নিষ্পন্ন করার ক্ষেত্রে মাজলিসে শূরা নিরংকুশ ক্ষমতার অধিকারী নয়। পরামর্শ দীন ইসলামের নির্দিষ্ট সীমার মধ্যেই হতে হবে। মুসলিমগণ শারীয়য়াহ্র ব্যাপারে পরামর্শ করবে কোন বিধানের সঠিক তাৎপর্য চিহ্নত করার জন্যে এবং তা কার্যকর করার লক্ষ্যে সর্বোত্তম পন্থা নির্ধারণের জন্যে। যেসব বিষয়ে আল্লাহ্ এবং তীর রাসূল (সা) চূড়ান্ত ফায়সালা দিয়েছেন সেসব বিষয়ে মাজলিসে শুরা স্বাধীনভাবে {কোন নতুন ফায়সালা গ্রহণের উদ্যোগ নিতে পারেনা। পরামর্শ গ্রহণ'কালে বুলাফায়ে রাশিদীন এই মৌলিক বিষয়গুলো কখনো উপেক্ষা করেননি। ১৬ ইসলামের সোনালী যুগ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।