ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

মৈত্রীচুক্তি সম্পাদন করে। সাজাহ প্রথমে মধ্য আরবে তার প্রতিদ্বন্থী মুসাইলামাকে খতম করার জন্যে ইয়ামামার দিকে অগ্রসর হয়। যুদ্ধের আগে উভয়ের সাক্ষাত ও আলাপ -আলোচনা হয়। সাজাহ মুসাইলামাকে স্বামীরূপে গ্রহণ করে। আবু বকর (রা) ইকরামা ইবনে আবু জাহালকে মুসাইলামার বিরুদ্ধে পাঠিয়ে ছিলেন। ইকরামা সুবিধা করতে পারেননি। এবার খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হয়। সাজাহ ও মুসাইলামার বিয়ের তিন দিন পর মুসলিম বাহিনী ইয়ামামা পৌছে। অবস্থা বেগতিক দেখে সাজাহ পালিয়ে যায়। যুদ্ধে মুসাইলামা নিহতহয়। নাজদ অঞ্চলের বনু আসাদ গোত্রের গোত্রপতি তুলাইহা নিজকে নবী বলে ঘোষণা করে। রাসূলুল্লাহ (সা) যিরার ইবনে আযওয়ারকে তার বিরুদ্ধে পাঠান। প্রচন্ড লড়াইতে যিরার নিজেই আহত হন। আবু বকরের (রা) শাসনকালে খালিদ ইবনে ওয়ালিদের সেনাপতিত্বে একটি বাহিনী তুলাইহার বিরুদ্ধে প্রেরিত হয়। তুলাই হা সিরিয়ার দিকে পালিয়ে যায় এবং পরে ইসলাম গ্রহণ করে। নবুওয়াতের মিথ্যাদাবীদারগণ ইসলামী জীবন বিধান ভন্ডুল এবং রাসূলুল্লাহর (সা) প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ধ্বংস করারযেই অশুভ তৎপরতা শুরু করে আবু বকর (রা) তা নস্যাৎ করে দেন। সেদিন নবুওয়াতের মিথ্যাদাবীদারগণ এমন দাঁততাংগা জবাব পেয়েছিলো যার ফলে বহু কাল পর্যন্ত ইসলামের দুশমনেরা এই পথ ধরে এগুবার সাহস পায়নি। ইসলামের সোনালী যুগ ১৫ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।