ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

নবুওয়াতের মিথ্যাদাবীদারদের দমন আল্লাহ্র রাসূলের (সা) জীবদ্দশাতেই চার জন ভুয়া নবীর আবির্ভাব ঘটে। এদের একজন ছিলো ইয়েমেনের এক গোত্রপতি আসওয়াদ আনসী। পার্শ্ববর্তী গোত্রের লোকদের সাথে মৈত্রীচুক্তি করে সে ইয়েমেনে নিযুক্ত রাসূলুল্লাহর (সা) গতভর্ণরকে তাড়িয়ে দেয়। অচিরে সে নাজরানও দখল করে নেয়। ইয়েমেন ও দক্ষিণ আরবে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। অতপর সে মদীনা আক্রমণের প্রস্তুতি নিতেথাকে। তাকে দমন করার জন্য মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) মুয়ায ইবনে জাবালের সেনাপতিত্বে একদল সৈন্য পাঠান। ইতোমধ্যে সানা’ শহরের নিহত শাসনকর্তার এক আত্মীয় গভীর রাতে সুকৌশলে আসওয়াদ আনসীর শয়ন ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে। এতে তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। আসওয়াদ আনসী মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সা) জীবদ্দশাতেই নিহত হয়। তবে এই সংবাদ যখন মদীনায় এসে পৌছে তখন রাসুলুল্লাহ (সা) জীবিত ছিলেন না। আবু বকর (রা) তখন ইসলামী রাষ্ট্রের আমীর। রাসূলুল্লাহর (সা) ইন্তিকালের খবর পেয়ে আসওয়াদ আনসীর সংগী সাথীরা আবার গোলযোগ শুরু করে। আবু বকর (রা) খালিদ ইবনে ওয়ালিদের সেনাপতিত্বে একদল সৈন্য পাঠিয়ে তাদেরকে দমন করেন। দ্বিতীয় ব্যক্তি ছিলো ইয়ামামা অঞ্চলের বনু হানীফা গোত্রের গোত্রপতি মুসাইলামা। মক্কা বিজয়ের পর সমগ্র আরবের বিভিন্ন গোত্র আনুগত্য প্রকাশ করার জন্যে রাসূলুল্লাহর (সা) নিকট তাদের প্রতিনিধি দল পাঠাতে থাকে। একটি দলের সাথে মুসাইলামা আসে মদীনায়। রাসূলুল্লাহকে (সা) মুমিনগণ যেতাবে ভক্তি শ্রদ্ধা করে তা দেখে তার নবী হবার সখ হয়। দেশে ফিরে সে নিজকে নবী বলে ঘোষনা করে এবং একটি সেনাবাহিনী গঠন করে মদীনা আক্রমণের পায়তারা শুরু করে। এদিকে মধ্য আরবের ইয়ারবু গোত্রের সাজাহ নামের এক মহিলা নবুওয়াতের দাবী করে বসে। সে মদীনা আক্রমণের জন্য খৃষ্টান উপজাতিগুলোর সাথে ১৪ ইসলামের সোনালী যুগ www.pathagar.com

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।