ইসলামের সোনালী যুগ
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

সুকৃতির আদেশ ও দুঙ্কৃতির উচ্ছেদ মানুষের জন্য যা কিছু কল্যাণকর অথবা অকল্যাণকর আল্লাহ্‌ রাবৃূল আলামীন তা তীর কিতাব ও রাসূলের মাধ্যমে সুস্পষ্টভাবে মানব গোষ্ঠীর সামনে তুলে ধরেছেন। যা কিছু কল্যাণকর তা ব্যক্তি জীবনে অনুশীলন করার জন্য তিনি তাকিদ করেছেন। আবার যা কিছু অকল্যাণকর তা থেকে বেঁচে থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সত্যিকার অর্থে যারা আল্গাহৃতে বিশ্বাসী তারা এই সীমারেখা সঠিকভাবে মেনে চলে তাদের জীবনধারা গড়ে তুলবে এটাই স্বাভাবিক। মুহাস্মাদূর রাসূলুল্লাহ (সা) এই সীমারেখা সঠিকভাবে মেনে চলার জন্য বার বার তাকিদ দিতেন। তীর প্রতিষ্ঠিত রাষ্ট্রে ব্যক্তি জীবন ও সামষ্টিক জীবনের বিভিন্ন দিক ও বিভাগে আল্লাহ্‌র নির্দেশাবলী পূর্ণতাবে কার্যকর হয়। জনমন্ডলী আন্তরিকতাসহকারে সকল মারুফ কাজ সম্পন্ন করতো। পক্ষান্তরে পূর্ণ সচেতনতা সহকারে তারা যাবতীয় মুনকার থেকে বেঁচে থাকতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সা) শাসনামলে অবৈধ বা নিষিদ্ধ সবকিছুর শিকড় উপড়ে ফেলা হয়েছিলো। জাহিলী যুগের সকল অশ্লীলতার পথ বন্ধ করে দেয়া হয়েছিলো। অশ্লীল গান, অশ্লীল সাহিত্য, অশ্লীল চিত্রাংকন বন্ধ হয়ে গিয়েছিলো। তখন কঠোরভাবে দমন করা হয় সব ধরনের পাপাচার। ব্যক্তি চরিত্রে, আলাপচারিতায়, লেনদেনে, ব্যবসা-বানিজ্যে, ভূমিব্যবস্থায়, শিল্পনীতিতে, সামাজিকতায়, বিবাহশাদীতে, পরিবার ব্যবস্থাপনায়, খানাপিনায়, পোষাক- আশাকে তথা জীবনের সর্বক্ষেত্রে যেখানে যতটুকু অন্যায়, যুলম ও পাপ ছিলো তা পুরোপুরি বিদূরিত করা হয়। ফলে পবিত্রতা, নিরাপত্তা, কল্যাণ, সমৃদ্ধি ও শান্তির এক সুমধুর পরিবেশ গড়ে উঠে। আল্লাহ্র রাসূল (সা) যেরূপ নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে আল্লাহ্র নির্দেশিত মারুফ কাজের প্রবর্তন করেছেন সেরূপ নিষ্ঠা ও আন্তরিকতা আমরা খুলাফায়ে রাশিদীনের কর্মকান্ডেও দেখতে পাই। রাসুলুল্লাহ (সা) প্রতিষ্ঠিত মডেলকে স্থায়ীরূপ দেয়ার সংকল্প নিয়ে তীরা কাজ করেছেন। রাসূলের (সা) যুগে গড়ে ওঠা সুন্দর পরিবেশ অক্ষুণ্ন রাখার জন্য তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। ₹সলামের সোনালী যুগ ১৩ www.pathagar.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।